ঈদকে সামনে রেখে বিনামূল্যে পরিবেশবান্ধব ব্যাগ দিচ্ছে রাসিক

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। প্রথমবারের মতো মহানগরবাসীর মাঝে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ শুরু করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টায় নগরীর দরগাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি কয়েকজন নাগরিকের হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেন। পরে দরগাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মাঝেও এসব সামগ্রী বিতরণ করেন তিনি। প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এবং ঈদুল আযহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশবান্ধব এসব ব্যাগ পচনশীল হওয়ায় মাটির সঙ্গে মিশে যাবে। ভবিষ্যতে রাজশাহীকে পলিথিনমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসে

ঈদকে সামনে রেখে বিনামূল্যে পরিবেশবান্ধব ব্যাগ দিচ্ছে রাসিক

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। প্রথমবারের মতো মহানগরবাসীর মাঝে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টায় নগরীর দরগাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি কয়েকজন নাগরিকের হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেন। পরে দরগাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মাঝেও এসব সামগ্রী বিতরণ করেন তিনি।

প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এবং ঈদুল আযহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশবান্ধব এসব ব্যাগ পচনশীল হওয়ায় মাটির সঙ্গে মিশে যাবে। ভবিষ্যতে রাজশাহীকে পলিথিনমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লেমন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনির হোসেন মাহিন/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow