ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ঠেকাতে মাঠে ঢাকার ডিসি-এসপি

ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সাভারের বাইপাইল বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন। বুধবার (২৭ মে) পরিদর্শনের সময় জেলা প্রশাসক বাস কাউন্টার, যাত্রী ও সংশ্লিষ্ট পরিবহনকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য কঠোর নির্দেশনা দেন। একইসঙ্গে যানজট নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়। পরে জেলা প্রশাসক রেডিও কলোনি পশুর হাট এবং কেরানীগঞ্জের মিলেনিয়াম সিটির সুলতানি হাটসহ আরও কয়েকটি হাট সরেজমিনে ঘুরে দেখেন। হাটগুলোর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও যানবাহন চলাচলের পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন তিনি। ডিসি ফরিদা খানম বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা যাতে স্বস্তিদায়ক হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসন সার্বক্ষণিক মাঠে কাজ করছে। কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করলে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পশুর হাট ও মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত নজরদারি চালানো

ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ঠেকাতে মাঠে ঢাকার ডিসি-এসপি

ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সাভারের বাইপাইল বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

বুধবার (২৭ মে) পরিদর্শনের সময় জেলা প্রশাসক বাস কাউন্টার, যাত্রী ও সংশ্লিষ্ট পরিবহনকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য কঠোর নির্দেশনা দেন। একইসঙ্গে যানজট নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।

পরে জেলা প্রশাসক রেডিও কলোনি পশুর হাট এবং কেরানীগঞ্জের মিলেনিয়াম সিটির সুলতানি হাটসহ আরও কয়েকটি হাট সরেজমিনে ঘুরে দেখেন। হাটগুলোর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও যানবাহন চলাচলের পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন তিনি।

ডিসি ফরিদা খানম বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা যাতে স্বস্তিদায়ক হয়, সে লক্ষ্যে জেলা প্রশাসন সার্বক্ষণিক মাঠে কাজ করছে। কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করলে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পশুর হাট ও মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।

পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

এমডিএএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow