ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

এবারের ঈদুল আজহা উপলক্ষে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৪ জুন) সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের মধ্যে ৩৪ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছে। এই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি প্রাণঘাতী হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৪৪.১২ শতাংশ। এছাড়া পথচারী ৩৭ জন এবং যানবাহনের চালক ও সহকারী ৩৩ জন নিহত হয়েছেন। এছাড়া নৌ-পথে ১৩টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। রেলপথে ২২টি দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। যানবাহনভিত্তিক মৃত্যুর তথ্যে বলা হয়, মোটরসাইকেল চালক ও আরোহী ১২৪ জন, বাসযাত্রী ২১ জন, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের আরোহী ৩২ জন, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সে ১১ জন, থ্রি-হুইলার যাত্রী ৪৮ জন এবং স্থানীয় যানবাহনে ৮ জন নিহত হয়েছেন। বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ৯৫টি দুর্ঘটনায় ১০১ জন নিহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম সিলেট বি

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

এবারের ঈদুল আজহা উপলক্ষে ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৪ জুন) সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের মধ্যে ৩৪ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছে। এই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি প্রাণঘাতী হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৪৪.১২ শতাংশ। এছাড়া পথচারী ৩৭ জন এবং যানবাহনের চালক ও সহকারী ৩৩ জন নিহত হয়েছেন।

এছাড়া নৌ-পথে ১৩টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। রেলপথে ২২টি দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

যানবাহনভিত্তিক মৃত্যুর তথ্যে বলা হয়, মোটরসাইকেল চালক ও আরোহী ১২৪ জন, বাসযাত্রী ২১ জন, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের আরোহী ৩২ জন, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সে ১১ জন, থ্রি-হুইলার যাত্রী ৪৮ জন এবং স্থানীয় যানবাহনে ৮ জন নিহত হয়েছেন।

বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ৯৫টি দুর্ঘটনায় ১০১ জন নিহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম সিলেট বিভাগে ৯টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন।

একক জেলা হিসেবে ফরিদপুরে সবচেয়ে বেশি ১৯টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow