১৫ বছরেই জাতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

রেকর্ড ও পুরস্কারময় আইপিএল খেলার পর ভারতের জাতীয় দলে ডাক পেতে একদমই সময় লাগল না বৈভব সূর্যবংশীর। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সামনের দুই টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেলেন ১৫ বছর বয়সী এই ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে বড় চমক সূর্যবংশীর অন্তর্ভুক্তি।  এছাড়া চমক রয়েছে আরও। ভারতকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েও ঠিক পরের সিরিজে দল থেকে বাদ পড়ে গেলেন সূর্যকুমার যাদব। তার জায়গায় সামনের দুই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। আয়ারল্যান্ড বা ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হলেই ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে যাবেন সূর্যবংশী। রেকর্ডটি এখন শচীন টেন্ডুলকারের দখলে। ১৯৮৯ সালে ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ভারতের কিংবদন্তি ব্যাটারের। ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণুই, অভিশেক শর্মা, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, সাঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হার্শিত রানা, ইশান কিষান, ও

১৫ বছরেই জাতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

রেকর্ড ও পুরস্কারময় আইপিএল খেলার পর ভারতের জাতীয় দলে ডাক পেতে একদমই সময় লাগল না বৈভব সূর্যবংশীর। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সামনের দুই টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেলেন ১৫ বছর বয়সী এই ব্যাটার।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে বড় চমক সূর্যবংশীর অন্তর্ভুক্তি। 

এছাড়া চমক রয়েছে আরও। ভারতকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েও ঠিক পরের সিরিজে দল থেকে বাদ পড়ে গেলেন সূর্যকুমার যাদব। তার জায়গায় সামনের দুই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার।

আয়ারল্যান্ড বা ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হলেই ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে যাবেন সূর্যবংশী। রেকর্ডটি এখন শচীন টেন্ডুলকারের দখলে। ১৯৮৯ সালে ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ভারতের কিংবদন্তি ব্যাটারের।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণুই, অভিশেক শর্মা, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, সাঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হার্শিত রানা, ইশান কিষান, ওয়াশিংটন সুন্দর, আর্শদিপ সিং, শিবাম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow