ঈদুল আযহা’র ছুটি শেষে খুলেছে ঢাবি’র অফিস, ক্লাস শুরু ২২ জুন

পবিত্র ঈদুল আযহা’র ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ শুরু হয়েছে। সোমবার (১ জুন) ছুটি শেষে প্রথম কর্মদিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রশাসনিক ভবনের বিভিন্ন অফিস পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী-সহ অফিস প্রধানগণ তাঁর সঙ্গে ছিলেন। উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী ২২ জুন থেকে যথারীতি শুরু হবে।

ঈদুল আযহা’র ছুটি শেষে খুলেছে ঢাবি’র অফিস, ক্লাস শুরু ২২ জুন

পবিত্র ঈদুল আযহা’র ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ শুরু হয়েছে।

সোমবার (১ জুন) ছুটি শেষে প্রথম কর্মদিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রশাসনিক ভবনের বিভিন্ন অফিস পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী-সহ অফিস প্রধানগণ তাঁর সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী ২২ জুন থেকে যথারীতি শুরু হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow