ঈদুল ফিতরে যেভাবে মিলতে পারে ৭ থেকে ১০ দিনের ছুটি

আসন্ন ঈদুল ফিতরে টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে এক দিনের ছুটি নিতে পারলেই টানা সাত দিনের ছুটি ভোগ করবেন তারা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট পাঁচ দিন নির্ধারণ করা হয়েছে। সরকারিভাবে, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত টানা পাঁচ দিন ঈদের ছুটি থাকবে। এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) রয়েছে শবে কদরের ছুটি। ফলে ১৮ মার্চ (বুধবার) ছুটি নিতে পারলে টানা সাত দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। এদিকে ঈদুল ফিতরের পর পরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস। ২৭ থেকে ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। যদি কেউ ঈদুল ফিতরের পর ২৪ ও ২৫ (সোম ও মঙ্গলবার) মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নিলে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব।

ঈদুল ফিতরে যেভাবে মিলতে পারে ৭ থেকে ১০ দিনের ছুটি

আসন্ন ঈদুল ফিতরে টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে এক দিনের ছুটি নিতে পারলেই টানা সাত দিনের ছুটি ভোগ করবেন তারা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট পাঁচ দিন নির্ধারণ করা হয়েছে।

সরকারিভাবে, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত টানা পাঁচ দিন ঈদের ছুটি থাকবে। এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) রয়েছে শবে কদরের ছুটি। ফলে ১৮ মার্চ (বুধবার) ছুটি নিতে পারলে টানা সাত দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে ঈদুল ফিতরের পর পরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস।

২৭ থেকে ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। যদি কেউ ঈদুল ফিতরের পর ২৪ ও ২৫ (সোম ও মঙ্গলবার) মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নিলে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow