ঈদের আগে যাত্রী সংকটে বাস টার্মিনাল
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরই দেশজুড়ে ধর্মীয় উৎসবের আমেজে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে সোমবার শেষ হয়েছে সরকারি ও আধা সরকারি অফিস-আদালতের কার্যদিবস। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। এরই মধ্যে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। তবে চাহিদা অনুযায়ী যাত্রী পাচ্ছেন না পরিবহন শ্রমিকরা। যাত্রী সংকটে ভুগছে বাস টার্মিনাল। ফলে হাঁক ডাক ছেড়ে যাত্রী খুঁজতেই ব্যস্ত সময় পার করছেন দূরপাল্লার পরিবহন সংশ্লিষ্টরা। পরিবহন শ্রমিকদের ভাষ্য, অধিকাংশ যাত্রী ট্রেন ও পদ্মা সেতু ব্যবহার করছেন। ফলে ঢাকা থেকে বের হওয়ার একাধিক রুট ও মাধ্যম ব্যবহারের কারণে গাবতলী বাস টার্মিনালে দেখা দিয়েছে যাত্রী সংকট। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টার গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টার গাবতলী বাস টার্মিনালে নেই যাত্রীদের উপচে পড়া ভিড়। অনেকটাই ফাঁকা বাস কাউন্টারগুলো। কোন কোন কাউন্টারের সামনে গাড়ির অপেক্ষায় কাউন্টারে বসে অবসর সময় কাটা
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরই দেশজুড়ে ধর্মীয় উৎসবের আমেজে উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে সোমবার শেষ হয়েছে সরকারি ও আধা সরকারি অফিস-আদালতের কার্যদিবস।
মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। এরই মধ্যে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। তবে চাহিদা অনুযায়ী যাত্রী পাচ্ছেন না পরিবহন শ্রমিকরা। যাত্রী সংকটে ভুগছে বাস টার্মিনাল। ফলে হাঁক ডাক ছেড়ে যাত্রী খুঁজতেই ব্যস্ত সময় পার করছেন দূরপাল্লার পরিবহন সংশ্লিষ্টরা।
পরিবহন শ্রমিকদের ভাষ্য, অধিকাংশ যাত্রী ট্রেন ও পদ্মা সেতু ব্যবহার করছেন। ফলে ঢাকা থেকে বের হওয়ার একাধিক রুট ও মাধ্যম ব্যবহারের কারণে গাবতলী বাস টার্মিনালে দেখা দিয়েছে যাত্রী সংকট।
মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টার গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর দূরপাল্লার বাস কাউন্টার গাবতলী বাস টার্মিনালে নেই যাত্রীদের উপচে পড়া ভিড়। অনেকটাই ফাঁকা বাস কাউন্টারগুলো। কোন কোন কাউন্টারের সামনে গাড়ির অপেক্ষায় কাউন্টারে বসে অবসর সময় কাটাচ্ছেন দূরপাল্লার যাত্রীরা। কেউ কেউ আবার কাউন্টারগুলোতে গন্তব্যের টিকিট খুঁজতে ব্যস্ত সময় পার করছেন।
এদিকে কাউন্টারে দায়িত্বরত পরিবহন শ্রমিকরা হাঁকডাক ছেড়ে যাত্রী খুঁজছেন। এছাড়াও সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের গাবতলী বাস টার্মিনালকেন্দ্রিক সড়কে যানজট মুক্তে কাজ করতে দেখা গেছে। একই সঙ্গে টার্মিনালে র্যাব ও পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি করতে দেখা গেছে।
জেআর পরিবহনের কাউন্টার মাস্টার মাঝহারুল ইসলাম বলেন, ব্যাবসা নেই, যাত্রী কম। দুই দিন আগেও গাড়ি ছেড়ে কোনোরকম খরচের টাকা উঠেছে। তুলনামূলক যাত্রীর সংকট।
যাত্রী সংকটের কারণ জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন সাইড দিয়ে মানুষ যাতায়াত করছে। বেশি মানুষ ট্রেনে যাচ্ছে। তাছাড়া পদ্মা সেতু হওয়ার পর এই রুটে যাত্রী কম।
নদীয়া ডিলাক্স পরিবহনের কাউন্টার মাস্টার মো. সবুজ বলেন, যাত্রীর খুব খারাপ অবস্থা। গাড়ি ছাড়তে পারছি না। অধিকাংশ গাড়িতেই ছিট ফাঁকা। ব্যবসা নেই এবার। অধিকাংশ মানুষ পদ্মাসেতু দিয়ে যাতায়াত করে। কী করবে ঢাকার মধ্য দিয়ে গাবতলী কাউন্টারে আসতেই ২/৩ ঘণ্টা সময় লেগে যায়। আর অনেক মানুষ এখন যাত্রাবাড়ী থেকে পদ্মা সেতু দিয়ে যাতায়াত করে।
তিনি বলেন, যাত্রী না থাকায় গাবতলী থেকে মাত্র একটা গাড়ি ছেড়ে গেছে। মাত্র ২৫টি আসন বিক্রি করতে পেরেছি।
রাবেয়া পরিবহনের কাউন্টার মাস্টার আব্দুল কাইয়ুম বলেন, যাত্রী নেই। আবার গাড়িও নেই। সকাল থেকে মাত্র ৫টা গাড়ি ছেড়ে গেছে। সকালের দিকে কিছু যাত্রী ছিল। কাউন্টার এখন ফাঁকা। স্টাফরা ঝিমাচ্ছে।
তিনি বলেন, কী করব বলেন? দুই একজন যাত্রী আসছে কিন্তু টিকিট দিতে পারছি না। গাড়িগুলো পাম্পে তেলের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রী এলেও গাড়ি কখন তেল নিয়ে আসবে জানি না। তাই যাত্রীদের টিকিট দিতে পারছি না।
তিনি আরও বলেন, সরকার বলছে তেলের অভাব নেই। অথচ পাম্পে গিয়ে তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। একজন গাড়ির হেলপার একটা ট্রিপ নিয়ে এসে আবার ব্যাক যায়। সারাদিনে বেতন পায় ৪০০ টাকা। ট্রিপই যদি না পায় তাহলে তারা কীভাবে চলবে।
লিমন নামে এক যাত্রী বলেন, কাউন্টারে এসেই টিকিট পেয়েছি। টিকিট পেতে কোনো ঝামেলা হয়নি।
দিনাজপুরগামী যাত্রী আসাদুল বলেন, কাউন্টারে এসেছি একটু আগে। এখনো টিকিট কাটিনি। কয়েকটা কাউন্টারে খোঁজ নিলাম, বলল টিকিট আছে। আমার সঙ্গে আরেকজন আছে। সে এলে টিকিট কাটব।
তিনি বলেন, আগে ঈদের সময় দুই-তিন দিন আগে কাউন্টারে এসেও টিকিট পেতাম না। আর এখন কাউন্টারে এলেই টিকিট পাওয়া যায়। আগের মতো টিকিট পেতে সেই ভোগান্তিটা নেই।
নাটোরের যাত্রী মো. ইমরান বলেন, আজ বাড়ি যাব। কাউন্টারে এসে টিকিট পাব কিনা এজন্য গতকাল সন্ধ্যায় এসে টিকিট কেটেছি। কিন্তু আজ এসে দেখছি কাউন্টার থেকে ডেকে ডেকে টিকিট বিক্রি করছে। যাত্রীর চাপ অনেক কম।
এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন হবে। চলতি বছর রমজান ৩০ দিন ধরে ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার। রমজানের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ২১ মার্চ।
চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদের আগে-পরে দুদিন করে মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সে হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ঈদের ছুটি আগে থেকেই মোটামুটি নিশ্চিত ছিল।
তবে ঈদের আগে ১৭ মার্চ শবেকদরের ছুটি রয়েছে। এরপর ঈদের নির্ধারিত ছুটি শুরু হওয়ার আগে মাঝখানে একদিন (১৮ মার্চ) অফিস খোলা। ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটির মাধ্যমে টানা সাত দিনের ছুটির ব্যবস্থা করেছে সরকার। এখন ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ১৭ মার্চ, সরকারি চাকরিজীবীরা ছুটি কাটাবেন ২৩ মার্চ পর্যন্ত।
What's Your Reaction?