ঈদের আগে রাজধানীতে বৃষ্টি ও ঝড়ের তাণ্ডব
সকাল থেকেই রাজধানী ঢাকার আবহাওয়ায় বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। আকাশ জুড়ে ছিল কালো মেঘ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হয়েছে। পরে শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে আকাশের সেই কালো মেঘ আরও ঘন হয়ে দমকা হাওয়ার সঙ্গে বিভিন্ন এলাকায় ঝড়ো বৃষ্টি শুরু হয়। সময়ের সঙ্গে তা তীব্র আকার ধারণ করে। কিছু এলাকায় বেলা ১১টার দিকে ধূলিঝড়ের খবর পাওয়া গেছে। ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও দেখা গেছে। ঈদের আগের দিন হওয়ায় অনেক মানুষ ঢাকার বাইরে অবস্থান করছেন, আর রাজধানীতে থাকা অনেকেই ঝড়ের সময় ঘরে অবস্থান করেন। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তাপমাত্রার ক্
সকাল থেকেই রাজধানী ঢাকার আবহাওয়ায় বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। আকাশ জুড়ে ছিল কালো মেঘ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হয়েছে।
পরে শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে আকাশের সেই কালো মেঘ আরও ঘন হয়ে দমকা হাওয়ার সঙ্গে বিভিন্ন এলাকায় ঝড়ো বৃষ্টি শুরু হয়। সময়ের সঙ্গে তা তীব্র আকার ধারণ করে।
কিছু এলাকায় বেলা ১১টার দিকে ধূলিঝড়ের খবর পাওয়া গেছে। ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও দেখা গেছে। ঈদের আগের দিন হওয়ায় অনেক মানুষ ঢাকার বাইরে অবস্থান করছেন, আর রাজধানীতে থাকা অনেকেই ঝড়ের সময় ঘরে অবস্থান করেন।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
What's Your Reaction?