ঈদের আগে ৩০০০ টাকার মধ্যে কিনতে পারেন ৩ ইয়ারবাড
ঈদে অনেকেই নতুন পোশাক, ঘোরাঘুরি আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনার পাশাপাশি ভাবছেন নতুন একটি ইয়ারবাড কেনার কথা। গান শোনা, সিনেমা দেখা কিংবা ফোন কলে ভালো অভিজ্ঞতার জন্য এখন বাজেটের মধ্যেও পাওয়া যাচ্ছে বেশ ভালো মানের ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। বাংলাদেশের বাজারে ৩ হাজার টাকার মধ্যেই মিলছে কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের আকর্ষণীয় মডেল। বর্তমানে কম বাজেটের ইয়ারবাডেও মিলছে ইএনসি নয়েজ রিডাকশন, লো-ল্যাটেন্সি গেমিং মোড, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও শক্তিশালী বেজ। তাই ঈদের আগে ৩ হাজার টাকার মধ্যে কোন ইয়ারবাড কিনবেন, তা নিয়ে থাকছে কয়েকটি ভালো অপশন। রেডমি বাডস ৬ প্লে প্রথমেই বলা যায় শাওমির সাব-ব্র্যান্ড রেডমির কথা। রেডমির রেডমি বাডস ৬ প্লে বর্তমানে বাংলাদেশের বাজারে প্রায় ১ হাজার ৬০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে এআই ইএনসি কল নয়েজ রিডাকশন, দীর্ঘ ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ এবং হালকা ও আরামদায়ক ডিজাইন। যারা কম বাজেটে দৈনন্দিন ব্যবহার ও গান শোনার জন্য একটি নির্ভরযোগ্য ইয়ারবাড চান, তাদের জন্য এটি ভালো অপশন। ওরাইমো ফ্রিপডস নিও বাজেটের মধ্যে আরেকটি জনপ্রিয় নাম ওরাইমো। ব্র্যান্ডটির ওরাইম
ঈদে অনেকেই নতুন পোশাক, ঘোরাঘুরি আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনার পাশাপাশি ভাবছেন নতুন একটি ইয়ারবাড কেনার কথা। গান শোনা, সিনেমা দেখা কিংবা ফোন কলে ভালো অভিজ্ঞতার জন্য এখন বাজেটের মধ্যেও পাওয়া যাচ্ছে বেশ ভালো মানের ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। বাংলাদেশের বাজারে ৩ হাজার টাকার মধ্যেই মিলছে কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের আকর্ষণীয় মডেল।
বর্তমানে কম বাজেটের ইয়ারবাডেও মিলছে ইএনসি নয়েজ রিডাকশন, লো-ল্যাটেন্সি গেমিং মোড, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও শক্তিশালী বেজ। তাই ঈদের আগে ৩ হাজার টাকার মধ্যে কোন ইয়ারবাড কিনবেন, তা নিয়ে থাকছে কয়েকটি ভালো অপশন।
রেডমি বাডস ৬ প্লে
প্রথমেই বলা যায় শাওমির সাব-ব্র্যান্ড রেডমির কথা। রেডমির রেডমি বাডস ৬ প্লে বর্তমানে বাংলাদেশের বাজারে প্রায় ১ হাজার ৬০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে এআই ইএনসি কল নয়েজ রিডাকশন, দীর্ঘ ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ এবং হালকা ও আরামদায়ক ডিজাইন। যারা কম বাজেটে দৈনন্দিন ব্যবহার ও গান শোনার জন্য একটি নির্ভরযোগ্য ইয়ারবাড চান, তাদের জন্য এটি ভালো অপশন।
ওরাইমো ফ্রিপডস নিও
বাজেটের মধ্যে আরেকটি জনপ্রিয় নাম ওরাইমো। ব্র্যান্ডটির ওরাইমো ফ্রিপডস নিও ইএনসি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড বাংলাদেশে প্রায় ১ হাজার ৮০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এতে ইএনসি প্রযুক্তি থাকায় ফোন কলে বাইরের শব্দ কিছুটা কম শোনা যায়। পাশাপাশি ব্যাটারি ব্যাকআপও সন্তোষজনক। তরুণদের মধ্যে স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী বেজের কারণে এই মডেলের জনপ্রিয়তা বাড়ছে।
অ্যাঙ্কার সাউন্ডকোর আর৫০আই
যারা একটু বেশি ফিচার চান, তাদের জন্য ভালো বিকল্প হতে পারে অ্যাঙ্কার-এর সাউন্ডকোর আর৫০আই। বাংলাদেশে এটি প্রায় ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ৬০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এই ইয়ারবাডের বড় আকর্ষণ হলো শক্তিশালী সাউন্ড, ভালো বেজ ও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ। অনেক ব্যবহারকারী এটিকে গেমিং ও ভিডিও দেখার জন্যও পছন্দ করছেন। কিছু সংস্করণে নয়েজ ক্যানসেলেশন সুবিধাও রয়েছে।
এছাড়া আরও বেশি কিছু ইয়ারবাড বাজেটের মধ্যে আলোচনায় রয়েছে। এসব ইয়ারবাডে রয়েছে হাইব্রিড এএনসি, একাধিক মাইক্রোফোন ও অ্যাপ সাপোর্ট। সাধারণত এই দামে এমন ফিচার খুব কম ইয়ারবাডেই দেখা যায়। গান শোনা ও মুভি দেখার ক্ষেত্রে এর সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো বলে ব্যবহারকারীরা মত দিচ্ছেন।
অন্যদিকে যারা গেমিং ও স্টাইল দুটোই চান, তারা দেখতে পারেন বোটের এয়ারডপস সিরিজ। বোট এয়ারডপস ১৩১ বা এয়ারডপস ৯১ বাংলাদেশের কিছু অনলাইন শপে প্রায় ২ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এতে মিলছে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও লো-ল্যাটেন্সি সুবিধা।
তবে ইয়ারবাড কেনার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, সম্ভব হলে অফিসিয়াল বা বিশ্বস্ত শপ থেকে কিনুন। এতে ওয়ারেন্টি সুবিধা পাওয়া সহজ হয়। দ্বিতীয়ত, শুধুমাত্র বেজ নয় মাইক্রোফোনের মান, ব্যাটারি ব্যাকআপ ও ফিটিংও গুরুত্ব দিয়ে দেখুন। কারণ দীর্ঘ সময় ব্যবহার করতে হলে আরামদায়ক ডিজাইন গুরুত্বপূর্ণ।
- আরও পড়ুন
হেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?
রাস্তাঘাটে এয়ারপড হারিয়ে ফেলেন? মুহূর্তেই খুঁজে দেবে ফোনের ফিচার
কেএসকে
What's Your Reaction?