ঈদের ছুটি বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা

সরকারের নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ একদিনের অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে ওই দিন দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ বিষয়ে মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩–এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং সরকার ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ২১ মার্চ নির্ধারণ করেছে। এছাড়া ঈদের আগে ও পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ—এই চার দিন নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। শবে কদরের সরকারি ছুটি মঙ্গলবার (১৭ মার্চ) এবং নতুনভাবে ১৮ মার্চ একদিনের ছুটি যুক্ত হওয়ায় আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন। বিশেষ সুবিধা ম্যানেজ করলে ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চেও ছুটি নিলে, স্বাধীনতা দিবসের সরকারি ছুটি (২৬ মার্চ) এবং সপ্তাহান্তের ছুটি মিল

ঈদের ছুটি বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা

সরকারের নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ একদিনের অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে ওই দিন দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ বিষয়ে মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩–এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং সরকার ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ২১ মার্চ নির্ধারণ করেছে। এছাড়া ঈদের আগে ও পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ—এই চার দিন নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

শবে কদরের সরকারি ছুটি মঙ্গলবার (১৭ মার্চ) এবং নতুনভাবে ১৮ মার্চ একদিনের ছুটি যুক্ত হওয়ায় আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

বিশেষ সুবিধা ম্যানেজ করলে ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চেও ছুটি নিলে, স্বাধীনতা দিবসের সরকারি ছুটি (২৬ মার্চ) এবং সপ্তাহান্তের ছুটি মিলিয়ে টানা ১২ দিনের বিশ্রাম পাওয়া সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এ ছুটির কারণে আর্থিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে, তাই গ্রাহকরা আগেভাগে প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করার ব্যবস্থা করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow