ঈদের নামাজ শেষে ফেরার পথে নৌকাডুবি

টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের নামাজ শেষে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধানগড়া গ্রামের বংশাই নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বংশাই নদীর এপারে কালিহাতী, ওপারে সখীপুর উপজেলা। নদীর তীরবর্তী হওয়ায় পার্শ্ববর্তী সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাসিন্দারা কালিহাতী উপজেলার বাইশ গ্রামে ঈদের নামাজ পড়েন। নদীতে পানি থাকলে খেয়া নৌকা দিয়ে সখীপুরের বাসিন্দাদের আসতে হয়। এবারও ঈদুল আজহার নামাজ পড়তে আসেন তারা। বেলা ১১টার দিকে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ১২টার দিকে নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন মুসল্লিরা। অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাটি কিছুদূর যাওয়ার পর ভুবে যায়। পরে সাঁতার কেটে সবাই নদীর তীরে উঠে আসেন। তবে এতে কেউ হতাহত হননি। নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইয়ুম বিপ্লব জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জাগো নিউজকে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। আব্দুল্লাহ আল নোমান/এসআর/জেআইএম

ঈদের নামাজ শেষে ফেরার পথে নৌকাডুবি

টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের নামাজ শেষে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধানগড়া গ্রামের বংশাই নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বংশাই নদীর এপারে কালিহাতী, ওপারে সখীপুর উপজেলা। নদীর তীরবর্তী হওয়ায় পার্শ্ববর্তী সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাসিন্দারা কালিহাতী উপজেলার বাইশ গ্রামে ঈদের নামাজ পড়েন। নদীতে পানি থাকলে খেয়া নৌকা দিয়ে সখীপুরের বাসিন্দাদের আসতে হয়। এবারও ঈদুল আজহার নামাজ পড়তে আসেন তারা।

বেলা ১১টার দিকে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে ১২টার দিকে নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন মুসল্লিরা। অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাটি কিছুদূর যাওয়ার পর ভুবে যায়। পরে সাঁতার কেটে সবাই নদীর তীরে উঠে আসেন। তবে এতে কেউ হতাহত হননি।

নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইয়ুম বিপ্লব জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জাগো নিউজকে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow