ঈদের প্রকৃত সৌন্দর্য ভ্রাতৃত্ববোধে

ঈদের আমেজ এ যেন এক অপার আনন্দের স্রোত, যা ধনী-গরিব, ছোট-বড়, শহর-গ্রাম সব সীমারেখা ভেঙে প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার, সাম্যের, ভালোবাসার এবং ভাগাভাগির এক অনন্য প্রতীক। মহান আল্লাহর পক্ষ থেকে এটি এমন এক নেয়ামত, যেখানে সম্পদের পার্থক্য মুছে গিয়ে হৃদয়ের মিলন ঘটে। রমজানের একমাস সিয়াম সাধনার পর আসে ঈদুল ফিতর, সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার এক মহিমান্বিত সমাপ্তি। এই দীর্ঘ সময় ধরে মানুষ ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে। ধনী মানুষ যেমন নিজের ভোগবিলাস সংযত করে, তেমনি গরিব মানুষ ধৈর্য ও বিশ্বাস নিয়ে দিন কাটায়। ফলে ঈদের দিনটি হয়ে ওঠে এক সমান আনন্দের দিন, যেখানে সবাই একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে, একে অপরকে আলিঙ্গন করে। ঈদের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে এই সাম্য ও ভ্রাতৃত্ববোধে। একজন ধনী ব্যক্তি যখন তার জাকাত, ফিতরা ও দান-সদকার মাধ্যমে গরিব মানুষের মুখে হাসি ফোটায়, তখন সেই আনন্দ দ্বিগুণ হয়ে ফিরে আসে। একটি নতুন কাপড়, একটি ভালো খাবার, কিংবা একটি ছোট উপহার, এসবই একজন অসহায় মানুষের কাছে ঈদের পূর্ণতা এনে দেয়। তাই বলা যায়, ঈদের আনন্দ একার নয়, এ

ঈদের প্রকৃত সৌন্দর্য ভ্রাতৃত্ববোধে

ঈদের আমেজ এ যেন এক অপার আনন্দের স্রোত, যা ধনী-গরিব, ছোট-বড়, শহর-গ্রাম সব সীমারেখা ভেঙে প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার, সাম্যের, ভালোবাসার এবং ভাগাভাগির এক অনন্য প্রতীক। মহান আল্লাহর পক্ষ থেকে এটি এমন এক নেয়ামত, যেখানে সম্পদের পার্থক্য মুছে গিয়ে হৃদয়ের মিলন ঘটে।

রমজানের একমাস সিয়াম সাধনার পর আসে ঈদুল ফিতর, সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার এক মহিমান্বিত সমাপ্তি। এই দীর্ঘ সময় ধরে মানুষ ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে। ধনী মানুষ যেমন নিজের ভোগবিলাস সংযত করে, তেমনি গরিব মানুষ ধৈর্য ও বিশ্বাস নিয়ে দিন কাটায়। ফলে ঈদের দিনটি হয়ে ওঠে এক সমান আনন্দের দিন, যেখানে সবাই একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে, একে অপরকে আলিঙ্গন করে।

ঈদের প্রকৃত সৌন্দর্য ভ্রাতৃত্ববোধে

ঈদের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে এই সাম্য ও ভ্রাতৃত্ববোধে। একজন ধনী ব্যক্তি যখন তার জাকাত, ফিতরা ও দান-সদকার মাধ্যমে গরিব মানুষের মুখে হাসি ফোটায়, তখন সেই আনন্দ দ্বিগুণ হয়ে ফিরে আসে। একটি নতুন কাপড়, একটি ভালো খাবার, কিংবা একটি ছোট উপহার, এসবই একজন অসহায় মানুষের কাছে ঈদের পূর্ণতা এনে দেয়। তাই বলা যায়, ঈদের আনন্দ একার নয়, এটি সবার সাথে ভাগ করে নেওয়ার মধ্যেই এর প্রকৃত মাহাত্ম্য।

গ্রামবাংলার ঈদ যেমন সরলতায় ভরা, তেমনি শহরের ঈদ রঙিন আয়োজনের মধ্যেও একই আবেগ বহন করে। কোথাও রান্না হয় সেমাই, ফিরনি, পোলাও-কোরমা, কোথাও হয় সাধারণ খাবার, কিন্তু ভালোবাসার অভাব থাকে না। শিশুদের নতুন পোশাক, কিশোরদের উচ্ছ্বাস, বড়দের মিলনমেলা, সব মিলিয়ে ঈদ হয়ে ওঠে এক সর্বজনীন আনন্দের উৎসব।

ঈদের প্রকৃত সৌন্দর্য ভ্রাতৃত্ববোধে

প্রবাসে বসবাসকারী মানুষের জন্য ঈদের অনুভূতি আরও গভীর। পরিবার থেকে দূরে থেকেও তারা চেষ্টা করে নিজেদের মতো করে আনন্দ ভাগাভাগি করতে। বন্ধুদের সাথে ছোট পরিসরে মিলিত হওয়া, প্রিয়জনদের সাথে ভিডিওকলে কথা বলা, এসবের মধ্য দিয়েই তারা খুঁজে নেয় ঈদের উষ্ণতা। কারণ ঈদ মূলত হৃদয়ের অনুভূতি, যা স্থান ও সময়ের গণ্ডি মানে না।

আজকের এই ব্যস্ত ও প্রতিযোগিতামূলক জীবনে ঈদ আমাদের শেখায়, মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা এবং দায়িত্ববোধ। এটি আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত সুখ ভোগে নয়, বরং অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই নিহিত।

ঈদের প্রকৃত সৌন্দর্য ভ্রাতৃত্ববোধে

তাই আসুন, আমরা ঈদের এই মহান বার্তাকে ধারণ করি। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে সবাই মিলে আনন্দ ভাগ করে নিই। কারো ঘরে যেন অন্ধকার না থাকে, কারো চোখে যেন অশ্রু না থাকে। এই হোক আমাদের ঈদের প্রতিজ্ঞা।

ঈদের এই সর্বজনীন আনন্দই মহান আল্লাহর এক অনন্য উপহার, যা আমাদের শেখায়, আমরা সবাই এক, আমরা সবাই মানুষ।

এমআরএম/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow