ঈদে আসছে নাবিলার ‘বনলতা সেন’

কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে জীবনানন্দ দাশের কাল্পনিক চরিত্র বনলতা সেনকে ঘিরে নির্মিত সিনেমা ‘বনলতা সেন’। সিনেমা মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। সম্প্রতি ‘বনলতা সেন’র একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।”  এর আগে ২০২৪ সালে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিয়েছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পিছিয়ে আসেন। সবশেষ গত বছরের রোজার ঈদে মুক্তি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সিনেমাটি।  কিন্তু কেন সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে গেছে বারবার—এমন প্রশ্নের উত্তরে সিনেমার পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘কিছু কারণে আমরা সিনেমাটি মুক্তি দিতে পারিনি। তবে আমাদের সব প্রস্তুত হচ্ছে। আমরা প্রচারণাও শুরু করেছি।‘  জানা গেছে, অন্তরালে অনেক দিন ধরে সিনেমার সহ-প্রযোজক তরুণ মজুমদারের সঙ্গে পরিচালক উজ্জ্

ঈদে আসছে নাবিলার ‘বনলতা সেন’
কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে জীবনানন্দ দাশের কাল্পনিক চরিত্র বনলতা সেনকে ঘিরে নির্মিত সিনেমা ‘বনলতা সেন’। সিনেমা মুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। সম্প্রতি ‘বনলতা সেন’র একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।”  এর আগে ২০২৪ সালে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিয়েছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পিছিয়ে আসেন। সবশেষ গত বছরের রোজার ঈদে মুক্তি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সিনেমাটি।  কিন্তু কেন সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে গেছে বারবার—এমন প্রশ্নের উত্তরে সিনেমার পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘কিছু কারণে আমরা সিনেমাটি মুক্তি দিতে পারিনি। তবে আমাদের সব প্রস্তুত হচ্ছে। আমরা প্রচারণাও শুরু করেছি।‘  জানা গেছে, অন্তরালে অনেক দিন ধরে সিনেমার সহ-প্রযোজক তরুণ মজুমদারের সঙ্গে পরিচালক উজ্জ্বলের দ্বন্দ্ব চলছে। সে দ্বন্দ্ব গড়িয়েছে আদালত অব্দি। মামলার এখনো সুরাহা হয়নি।  তরুণ মজুমদার বলেন, ‘সিনেমার কাজ শুরুর সময় সবকিছু ঠিক ছিল। পরে সিনেমার অগ্রগতি জানতে চাইলে নির্মাতা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে আমি টাকা ফেরত নিয়ে সরে যেতে চাইলে তিনি তা ফেরত দেননি। এরপর বাধ্য হয়েই আইনি পথে যেতে হয়েছে।’ তরুণ মজুমদারের কথায়, ‘সিনেমার বিষয়ে আমার কাছে সব ডকুমেন্ট আছে। আমি প্রমাণ ছাড়া কোনো পদক্ষেপ নিইনি। তদন্ত রিপোর্টও আছে। এ ছাড়া উজ্জ্বল বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে আমি সুদে আসলে টাকা ফেরত চেয়েছি—এটা সম্পূর্ণ মিথ্যাচার।’ এদিকে মুক্তি প্রসঙ্গে নির্মাতা উজ্জ্বল জানান, আদালতের নির্দেশনা মেনেই ‘বনলতা সেন’ মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকার সরকারি অনুদান পায় ‘বনলতা সেন’। সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমে গত বছর নির্মাতা জানিয়েছিলেন, সিনেমাটি নির্মাণে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি। সময় বেশি লাগলেও যত্ন নিয়ে কাজ শেষ করেছেন। সরকারি অনুদানের এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। অভিনেত্রীর চরিত্রটি নিয়ে গণমাধ্যমকে উজ্জ্বল বলেছিলেন, ‘নাবিলা যে চরিত্রে অভিনয় করেছেন, এই চরিত্রের জন্য কয়েকজন অভিনয়শিল্পীর অডিশন নিয়েছি। নাবিলাও দিয়েছেন। চরিত্রটি যেভাবে আমি ভাবছি, অডিশন শেষে মনে হলো, তা নাবিলাকে দিয়ে করিয়ে নেওয়া সম্ভব।’ ‘বনলতা সেন’ সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশি প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow