ঈদে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
কুমিল্লা থেকে ঈদে বাড়ি ফিরবেন শাহজালাল রতন। বাড়ির সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন তিনি। সেই আনন্দ যেন বিষাদে পরিণত হল রতনের। বাড়ি যাওয়ার আগেই লাকসাম রেলওয়ে জংশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মারা গেছেন শাহজালাল রতন (৪০)। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার বোয়ালিয়া গ্রামে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি চট্টগ্রামে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে চট্টগ্রাম থেকে গোধূলি এক্সপ্রেস ট্রেনে করে নিজ বাড়িতে ফিরছিলেন রতন। সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি লাকসাম জংশনে পৌঁছালে তিনি অসাবধানতাবশত একটি ব্যাগ ট্রেনের ভেতর রেখে নেমে পড়েন। পরে ব্যাগটি আনতে পুনরায় ট্রেনে উঠতে দৌড়ে গেলে এ সময় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দেয়। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়
কুমিল্লা থেকে ঈদে বাড়ি ফিরবেন শাহজালাল রতন। বাড়ির সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন তিনি। সেই আনন্দ যেন বিষাদে পরিণত হল রতনের। বাড়ি যাওয়ার আগেই লাকসাম রেলওয়ে জংশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মারা গেছেন শাহজালাল রতন (৪০)। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার বোয়ালিয়া গ্রামে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি চট্টগ্রামে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে চট্টগ্রাম থেকে গোধূলি এক্সপ্রেস ট্রেনে করে নিজ বাড়িতে ফিরছিলেন রতন। সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি লাকসাম জংশনে পৌঁছালে তিনি অসাবধানতাবশত একটি ব্যাগ ট্রেনের ভেতর রেখে নেমে পড়েন। পরে ব্যাগটি আনতে পুনরায় ট্রেনে উঠতে দৌড়ে গেলে এ সময় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দেয়। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মঙ্গলবার রাতেই নিহতের মরদেহ নিজ গ্রাম বোয়ালিয়ায় পৌঁছালে সেখানে শোকের মাতম নেমে আসে। পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) সাড়ে ১১টার সময় বোয়ালিয়া গ্রামের স্থানীয় ঈদগাহ মাঠে শাহজালাল রতনের জানাজা অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?