ঈদে মেট্রোরেল চলাচলে নতুন সূচি প্রকাশ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সূচি অনুযায়ী ছুটির দিনগুলোতে ভোর সাড়ে ৬টা থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। তবে প্রতি বছরের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। এছাড়া উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে। চলাচলের সময় ও বিরতি ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীচাপ বিবেচনায় ছুটির দিনগুলোতে ভিন্ন ভিন্ন সময়সূচি ও হেডওয়ে নির্ধারণ করা হয়েছে। দুই ট্রেনের মধ্যবর্তী সময় সর্বনিম্ন ১২ মিনিট এবং সর্

ঈদে মেট্রোরেল চলাচলে নতুন সূচি প্রকাশ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সূচি অনুযায়ী ছুটির দিনগুলোতে ভোর সাড়ে ৬টা থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। তবে প্রতি বছরের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। এছাড়া উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে। চলাচলের সময় ও বিরতি ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীচাপ বিবেচনায় ছুটির দিনগুলোতে ভিন্ন ভিন্ন সময়সূচি ও হেডওয়ে নির্ধারণ করা হয়েছে। দুই ট্রেনের মধ্যবর্তী সময় সর্বনিম্ন ১২ মিনিট এবং সর্বোচ্চ ২০ মিনিট রাখা হবে। উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন: সকাল ৬:৩০ থেকে ৭:১০ পর্যন্ত — ২০ মিনিট পর পর সকাল ৭:১১ থেকে ১০:২৫ পর্যন্ত — ১৫ মিনিট পর পর সকাল ১০:২৬ থেকে রাত ৯:০০ পর্যন্ত — ১২ মিনিট পর পর রাত ৯:০১ থেকে ৯:৩০ পর্যন্ত — ১৫ মিনিট পর পর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন: সকাল ৭:১৫ থেকে ১১:০৩ পর্যন্ত — ১৫ মিনিট পর পর সকাল ১১:০৪ থেকে রাত ৯:৪০ পর্যন্ত — ১২ মিনিট পর পর রাত ৯:৪১ থেকে ১০:১০ পর্যন্ত — ১৫ মিনিট পর পর সংস্থাটি আরও জানায়, প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালিত হবে এবং এতে সাতটি ট্রেন সেট ব্যবহৃত হবে। তবে যাত্রীচাপের ওপর ভিত্তি করে ট্রিপ সংখ্যা কম-বেশি হতে পারে। টিকিট বিক্রির সময়সূচি বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। একই সময়ে এমআরটি পাস ও র‍্যাপিড পাস টপ-আপ সুবিধাও চালু থাকবে। তবে শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট থেকে সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি ও টপ-আপ সুবিধা পাওয়া যাবে। রাত ৯টা ২০ মিনিটের পর স্টেশনের সব টিকিট কাউন্টার ও টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে। তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব স্টেশন থেকেই নতুন র‍্যাপিড পাস কেনা যাবে। ডিএমটিসিএল জানিয়েছে, পবিত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow