ঈদে রুবেল-মনিরের ‘দুঃখ’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেয়েছে নতুন ‘দুঃখ’ শিরোনামের একটি গান। ‘যদি ফুলের নাম হয় দুঃখ’ আবেগঘন কথার গানটির কথা লিখেছেন মো. রবিউল ইসলাম। সুর ও সংগীত পরিচালনা করেছেন মো. শফিকুর রহমান (রুবেল)। গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির হোসেন (মনির বাউলা)। ‘যদি ফুলের নাম হয় দুঃখ’ গানটি প্রকাশিত হয়েছে ‘রুবেলস টিউন বিডি’ (Rubel’s Tune BD)-এর ব্যানারে। গানটি শুনে অনেকেই প্রশংসা করেছেন বলে জানিয়েছেন সুর ও সংগীত পরিচালনা করেছেন মো. শফিকুর রহমান (রুবেল)। গানটি প্রসঙ্গে মো. শফিকুর রহমান (রুবেল) বলেন, ‘মনির হোসেন ভাইয়ের গায়কী আমার খুবই ভালো লাগে। তার কণ্ঠে এ গানটি তুলে দিতে পেরে ভীষণ ভালো লাগছে। মো. রবিউল ইসলাম ভাইয়ের লেখা গানও সবসময় আমার পছন্দের। বরাবরের মতো এবারও তিনি দারুণ একটি গান লিখেছেন।’ আরও পড়ুন:‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল জীর্ণ শাড়ি পরা কে এই লায়লা বাউল দীর্ঘদিন পর নতুন চমক নিয়ে ফিরেছেন বালাম অন্যদিকে কণ্ঠশিল্পী মনির হোসেন বলেন, ‘ঈদ উপলক্ষে শ্রোতাদের জন্য এই গানটি উপহার হিসেবে দিতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি উৎসবের এই সময়ে গানটি শুনে সবাই বাড়তি আনন্দ পাবেন।’ এমএমএফ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেয়েছে নতুন ‘দুঃখ’ শিরোনামের একটি গান। ‘যদি ফুলের নাম হয় দুঃখ’ আবেগঘন কথার গানটির কথা লিখেছেন মো. রবিউল ইসলাম। সুর ও সংগীত পরিচালনা করেছেন মো. শফিকুর রহমান (রুবেল)। গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির হোসেন (মনির বাউলা)।
‘যদি ফুলের নাম হয় দুঃখ’ গানটি প্রকাশিত হয়েছে ‘রুবেলস টিউন বিডি’ (Rubel’s Tune BD)-এর ব্যানারে। গানটি শুনে অনেকেই প্রশংসা করেছেন বলে জানিয়েছেন সুর ও সংগীত পরিচালনা করেছেন মো. শফিকুর রহমান (রুবেল)।
গানটি প্রসঙ্গে মো. শফিকুর রহমান (রুবেল) বলেন, ‘মনির হোসেন ভাইয়ের গায়কী আমার খুবই ভালো লাগে। তার কণ্ঠে এ গানটি তুলে দিতে পেরে ভীষণ ভালো লাগছে। মো. রবিউল ইসলাম ভাইয়ের লেখা গানও সবসময় আমার পছন্দের। বরাবরের মতো এবারও তিনি দারুণ একটি গান লিখেছেন।’
আরও পড়ুন:
‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে ভাইরাল জীর্ণ শাড়ি পরা কে এই লায়লা বাউল
দীর্ঘদিন পর নতুন চমক নিয়ে ফিরেছেন বালাম
অন্যদিকে কণ্ঠশিল্পী মনির হোসেন বলেন, ‘ঈদ উপলক্ষে শ্রোতাদের জন্য এই গানটি উপহার হিসেবে দিতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি উৎসবের এই সময়ে গানটি শুনে সবাই বাড়তি আনন্দ পাবেন।’
এমএমএফ
What's Your Reaction?