ঈদে লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের নির্দেশনা প্রতিমন্ত্রীর
আসন্ন ঈদুল আজহা কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী। এসময় তিনি যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা ও টার্মিনালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। বুধবার (২০ মে) পরিদর্শনকালে নৌ প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ঈদযাত্রা কেন্দ্র করে নেওয়া প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি টার্মিনালে যাত্রীদের ভোগান্তি কমানো, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন না করা এবং নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এসময় বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও লঞ্চ মালিক সমিতির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এমডিএএ/এমআইএইচএস
আসন্ন ঈদুল আজহা কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী। এসময় তিনি যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা ও টার্মিনালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।
বুধবার (২০ মে) পরিদর্শনকালে নৌ প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ঈদযাত্রা কেন্দ্র করে নেওয়া প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি টার্মিনালে যাত্রীদের ভোগান্তি কমানো, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন না করা এবং নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এসময় বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও লঞ্চ মালিক সমিতির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এমডিএএ/এমআইএইচএস
What's Your Reaction?