ঈদ আয়োজনে রাখতে পারেন মাটন কালাভুনা

ঈদের আনন্দ যেন পূর্ণতা পায় জমকালো খাবারের আয়োজনে। আর সেই আয়োজনে স্বাদের ভিন্নতা আনতে রাখতে পারেন মজাদার মাটন কালাভুনা। ঘন মসলায় ধীরে ধীরে কষানো নরম মাটনের প্রতিটি টুকরো এনে দেবে ঐতিহ্যবাহী ভুনার অসাধারণ স্বাদ। পরিবার-পরিজন আর অতিথিদের সঙ্গে ঈদের বিশেষ মুহূর্তগুলো আরও স্মরণীয় করে তুলতে এই পদ হতে পারে আপনার খাবার টেবিলের আকর্ষণের কেন্দ্রবিন্দু। রইলো রেসিপি- উপকরণ খাসির মাংস ১ কেজি পেঁয়াজ কুচি ১ কাপ টকদই ১ কাপ আদাবাটা ১ টেবিল চামচ রসুনবাটা ১ টেবিল চামচ লবণ স্বাদমতো রাঁধুনি বা জোয়ান ১ টেবিল চামচ শুকনা মরিচ গুঁড়া ১ টেবিল চামচ জয়ফল-জয়িত্রী গুঁড়া ১ চা চামচ মৌরি ১ টেবিল চামচ হলুদ ও ধনিয়া গুঁড়া ১ চা চামচ করে তেজপাতা ৩-৪ টি দারুচিনি মাঝারি সাইজের ৩-৪ টুকরো এলাচ ৫-৬টি আরও পড়ুন: ঘরেই বানিয়ে নিন রেস্টুরেন্ট স্টাইলের কাবাব ছুটির দুপুরে পাতে রাখুন দই বিফ কলার খোসা দিয়েই বানিয়ে নিন বাহারি সব পদ যেভাবে তৈরি করবেন প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর তাতে টক দই, আদা-রসুন বাটা ও লবণ দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রেস্টে রেখে দিন। এবার হাড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিয়ে অর্ধেক তুলে রাখুন। এরপর ব

ঈদ আয়োজনে রাখতে পারেন মাটন কালাভুনা

ঈদের আনন্দ যেন পূর্ণতা পায় জমকালো খাবারের আয়োজনে। আর সেই আয়োজনে স্বাদের ভিন্নতা আনতে রাখতে পারেন মজাদার মাটন কালাভুনা।

ঘন মসলায় ধীরে ধীরে কষানো নরম মাটনের প্রতিটি টুকরো এনে দেবে ঐতিহ্যবাহী ভুনার অসাধারণ স্বাদ। পরিবার-পরিজন আর অতিথিদের সঙ্গে ঈদের বিশেষ মুহূর্তগুলো আরও স্মরণীয় করে তুলতে এই পদ হতে পারে আপনার খাবার টেবিলের আকর্ষণের কেন্দ্রবিন্দু। রইলো রেসিপি-

উপকরণ

  • খাসির মাংস ১ কেজি
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • টকদই ১ কাপ
  • আদাবাটা ১ টেবিল চামচ
  • রসুনবাটা ১ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • রাঁধুনি বা জোয়ান ১ টেবিল চামচ
  • শুকনা মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
  • জয়ফল-জয়িত্রী গুঁড়া ১ চা চামচ
  • মৌরি ১ টেবিল চামচ
  • হলুদ ও ধনিয়া গুঁড়া ১ চা চামচ করে
  • তেজপাতা ৩-৪ টি
  • দারুচিনি মাঝারি সাইজের ৩-৪ টুকরো
  • এলাচ ৫-৬টি

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর তাতে টক দই, আদা-রসুন বাটা ও লবণ দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রেস্টে রেখে দিন। এবার হাড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিয়ে অর্ধেক তুলে রাখুন। এরপর বাকি অর্ধেক পেয়াজের মধ্যে সব গুঁড়া মসলা ও আগে থেকে মাখিয়ে রাখা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

কষানো হলে চুলার আঁচ কমিয়ে ঢেকে সিদ্ধ হতে দিন। প্রয়োজনে অল্প পানি যোগ করবেন। সিদ্ধ হওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করুন যেন মাংসের রং গাঢ় হয়। এরপর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো দারুণ স্বাদের মাটন কালাভুনা। এবার পরিবেশন করুন আপনার পছন্দের পোলাও, ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow