ঈদ রেসিপি: গরুর মাংসের দুই পদ

ঈদুল আজহা মানেই ত্যাগের মহিমা আর আনন্দের জোয়ার, যার একটি বড় অংশ জুড়ে থাকে কুরবানির মাংসের হরেক রকম মুখরোচক পদের আয়োজন। এই উৎসবে ভোজনরসিক বাঙালির দস্তরখানে মাংসের বৈচিত্র্যময় রান্না না থাকলে যেন অপূর্ণতা থেকে যায়। প্রতিবারের গতানুগতিক রান্নার বাইরে এবার যদি গরুর মাংসের ভিন্নধর্মী ও জম্পেশ কোনো স্বাদ যোগ করতে চান, তবে আপনার ঈদের আড্ডা আরও জমে উঠবে। ভোজনবিলাসী পাঠকদের জন্য এবারের ঈদে টুকে রাখার মতো গরুর মাংসের চমৎকার দুটি রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। লেবুর সতেজ ঘ্রাণে তৈরি ‘লেমন বিফ’ এবং চিরচেনা স্বাদের ‘গরুর মাংসের কষা’—এই দুই পদের স্বাদ ও সুগন্ধ আপনার ঈদের টেবিলকে করে তুলবে অনন্য। নিচে এই সুস্বাদু পদ দুটির বিস্তারিত উপকরণ ও প্রস্তুতপ্রণালি তুলে ধরা হলো— ১.লেমন বিফ উপকরণ গরুর মাংস ২ কেজি, আদা ও রসুনকুচি ৪ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, শুকনো মরিচ লম্বা করে কাটা ২ টেবিল চামচ, আস্ত জিরা ১ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, এলাচি ও দারুচিনি ২ থেকে ৩ পিস করে, লবণ স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭ থেকে ৮টি। প্রণালি মাংস টুকরো ক

ঈদ রেসিপি: গরুর মাংসের দুই পদ
ঈদুল আজহা মানেই ত্যাগের মহিমা আর আনন্দের জোয়ার, যার একটি বড় অংশ জুড়ে থাকে কুরবানির মাংসের হরেক রকম মুখরোচক পদের আয়োজন। এই উৎসবে ভোজনরসিক বাঙালির দস্তরখানে মাংসের বৈচিত্র্যময় রান্না না থাকলে যেন অপূর্ণতা থেকে যায়। প্রতিবারের গতানুগতিক রান্নার বাইরে এবার যদি গরুর মাংসের ভিন্নধর্মী ও জম্পেশ কোনো স্বাদ যোগ করতে চান, তবে আপনার ঈদের আড্ডা আরও জমে উঠবে। ভোজনবিলাসী পাঠকদের জন্য এবারের ঈদে টুকে রাখার মতো গরুর মাংসের চমৎকার দুটি রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। লেবুর সতেজ ঘ্রাণে তৈরি ‘লেমন বিফ’ এবং চিরচেনা স্বাদের ‘গরুর মাংসের কষা’—এই দুই পদের স্বাদ ও সুগন্ধ আপনার ঈদের টেবিলকে করে তুলবে অনন্য। নিচে এই সুস্বাদু পদ দুটির বিস্তারিত উপকরণ ও প্রস্তুতপ্রণালি তুলে ধরা হলো— ১.লেমন বিফ উপকরণ গরুর মাংস ২ কেজি, আদা ও রসুনকুচি ৪ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, শুকনো মরিচ লম্বা করে কাটা ২ টেবিল চামচ, আস্ত জিরা ১ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, এলাচি ও দারুচিনি ২ থেকে ৩ পিস করে, লবণ স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭ থেকে ৮টি। প্রণালি মাংস টুকরো করে ধুয়ে নিতে হবে। মাংসে লেবুর রস মাখিয়ে রেখে দিন ২০ মিনিট। তারপর কড়াইয়ে সয়াবিন তেল গরম করে জিরার ফোড়ন দিন। তাতে আদাকুচি দিয়ে একটু ভেজে বাকি সব উপকরণ ও মাংস দিয়ে ভালোভাবে নেড়ে ৫ মিনিট কষিয়ে নিতে হবে। আবার পরিমাণমতো পানি দিয়ে ঢেকে অল্প আঁচে ৩০ মিনিট রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে তেল ওপরে ভেসে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে ৩ মিনিট দমে রাখুন। এভাবে ঘি দিয়ে আরও ২ মিনিট রেখে দিন। তারপর নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের লেমন বিফ। ২. গরুর মাংসের কষা উপকরণ গরুর মাংস ১ কেজি, আদা ও রসুনবাটা ২ টেবিল, চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, হলুদ, মরিচ, ধনেগুঁড়া ১ চা-চামচ করে, জিরাগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ফালি ১০ থেকে ১২টি, টক দই ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, এলাচি আর দারুচিনি ২ থেকে ৩টি করে, সয়াবিন তেল আধা কাপ, তেজপাতা ২টি, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ। প্রণালি গরুর মাংস ছোট ছোট টুকরোর পর পরিষ্কার করে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে এলাচি, দারুচিনি ও পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিন। সামান্য পানি দিয়ে এরপর আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ, ধনেগুঁড়া, টক দই, লবণ, পেঁয়াজবাটা ও তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার গরুর মাংস দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনাসহ রান্না করুন। পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। এবার নেড়ে জিরাগুঁড়া, গরমমসলা, কাঁচা মরিচ দিয়ে ঢাকনা ছাড়া কম আঁচে আরও ১০ মিনিট রান্না করতে হবে। তেল ভেসে এলে নামিয়ে নিন। তারপর পরিবেশন করুন গরুর মাংসের কষা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow