ইউনিভার্সেল মেডিকেল কলেজের এক যুগপূর্তি ও নতুন আইসিইউ উদ্বোধন

চিকিৎসা শিক্ষায় অনন্য ও গৌরবময় অগ্রযাত্রার এক যুগ সম্পন্ন করেছে রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি চিকিৎসালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ’। মঙ্গলবার (১৯ মে) এক যুগে পদার্পণের এই ঐতিহাসিক ক্ষণটি স্মরণীয় করে রাখতে এবং এমবিবিএস ১২তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রতিষ্ঠানটিতে এক বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একইসঙ্গে হাসপাতালের আধুনিক ও উন্নত সেবার ধারাবাহিকতায় ১৫ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক সুবিধাসম্পন্ন সম্প্রসারিত ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিট’ (ICU) উদ্বোধন করা হয়েছে, যা দেশের আধুনিক চিকিৎসাসেবার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে।   এই জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মূল অনুষ্ঠানের প্রাক্কালে মন্ত্রী নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ফলক উন্মোচন করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ১ যুগের ঐতিহাসিক ক্ষণটির উদ্বোধন ঘোষণা করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজের এক যুগের এই সাফল্যগাথা সত্যিই প্রশংসনীয়। আমি

ইউনিভার্সেল মেডিকেল কলেজের এক যুগপূর্তি ও নতুন আইসিইউ উদ্বোধন

চিকিৎসা শিক্ষায় অনন্য ও গৌরবময় অগ্রযাত্রার এক যুগ সম্পন্ন করেছে রাজধানীর অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি চিকিৎসালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ’।

মঙ্গলবার (১৯ মে) এক যুগে পদার্পণের এই ঐতিহাসিক ক্ষণটি স্মরণীয় করে রাখতে এবং এমবিবিএস ১২তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রতিষ্ঠানটিতে এক বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একইসঙ্গে হাসপাতালের আধুনিক ও উন্নত সেবার ধারাবাহিকতায় ১৫ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক সুবিধাসম্পন্ন সম্প্রসারিত ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিট’ (ICU) উদ্বোধন করা হয়েছে, যা দেশের আধুনিক চিকিৎসাসেবার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে।
 
এই জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মূল অনুষ্ঠানের প্রাক্কালে মন্ত্রী নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ফলক উন্মোচন করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ১ যুগের ঐতিহাসিক ক্ষণটির উদ্বোধন ঘোষণা করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজের এক যুগের এই সাফল্যগাথা সত্যিই প্রশংসনীয়। আমি নবাগত শিক্ষার্থীদের আগামী দিনের দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানাই। এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের আধুনিকায়ন দেশের আপামর জনসাধারণের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘এমবিবিএস + হিউম্যানিটি = ডাক্তার’ স্লোগান নিয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ বহুদূর এগিয়ে যাবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৫ (রায়পুরা) এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি)-এর সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (BCI)-এর সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্ত্তী।

স্বাগত বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী এই চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের এক যুগের পথচলা, উল্লেখযোগ্য অর্জন এবং আধুনিক স্বাস্থ্যসেবা বিস্তারে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিশদভাবে তুলে ধরেন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করার পাশাপাশি তাদের হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ও ড্যাব (DAB)-এর যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দীপু।

নবাগত ১২তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন এমবিবিএস ১ম বর্ষের শিক্ষার্থী আয়মান আক্তার এবং বিদেশি শিক্ষার্থী শিফা দ্বীন। 
বক্তারা আশা প্রকাশ করেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজের এই আধুনিক ও মানসম্মত শিক্ষাবন্ধব পরিবেশ এবং উন্নত চিকিৎসাসেবার মান আগামী দিনে দেশের স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ ও বেগবান করবে।

নন্দিত উপস্থাপিকা শান্তা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা, ইন্টার্ন চিকিৎসক, নার্সিং অনুষদের সদস্য, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটির প্রধান সমন্বয়কারী ছিলেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সিএফ জামান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow