উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ভোলার মনপুরায় একটি উঁচু গাছের ডাল কাটতে ওঠে অজ্ঞান হয়ে গেছেন জয়নাল আবেদীন (৩৮) নামের এক যুবক। প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। জয়নাল আবেদীন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের বাসিন্দা। বুধবার (২৫ মার্চ) সকালে ওই এলাকার মহিলা কলেজ সংলগ্ন গাছের ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন পেশায় একজন শ্রমিক। আজ সকাল সাড়ে ৯টার দিকে তার বাড়ির পাশে মহিলা কলেজ সংলগ্ন এলাকায় একটি উঁচু গাছে ডাল কাটতে ওঠেন। ওইসময় বাতাসে গাছের ডালের আঘাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় গাছেই আটকা ছিলেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর বেলা সাড়ে ১১টার দিক ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে। মনপুরা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফজরুল রহমান বলেন, ওই ব্যক্তিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তিনি মোটামুটি সুস্থ আছেন। জুয়েল সাহা বিকাশ/এসআর/এমএস

উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ভোলার মনপুরায় একটি উঁচু গাছের ডাল কাটতে ওঠে অজ্ঞান হয়ে গেছেন জয়নাল আবেদীন (৩৮) নামের এক যুবক। প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

জয়নাল আবেদীন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের বাসিন্দা।

বুধবার (২৫ মার্চ) সকালে ওই এলাকার মহিলা কলেজ সংলগ্ন গাছের ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।

উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন পেশায় একজন শ্রমিক। আজ সকাল সাড়ে ৯টার দিকে তার বাড়ির পাশে মহিলা কলেজ সংলগ্ন এলাকায় একটি উঁচু গাছে ডাল কাটতে ওঠেন। ওইসময় বাতাসে গাছের ডালের আঘাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় গাছেই আটকা ছিলেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর বেলা সাড়ে ১১টার দিক ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে।

মনপুরা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফজরুল রহমান বলেন, ওই ব্যক্তিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তিনি মোটামুটি সুস্থ আছেন।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow