উদ্ধারকাজে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপভ্যানের ওপর ট্রাক উল্টে পারভেজ মিয়া নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ মিয়ার (৩৫) বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন ভৈরব হাইওয়ে পুলিশের সদস্যরা। দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছে পিকআপ ভ্যানটির একটি চাকার বাতাস কম থাকায় সেটি সড়কের পাশে থামানো হয়। এ সময় পেছন থেকে আসা ধানের খোসাবোঝাই একটি অতিরিক্ত মালবাহী ট্রাক পাশ কাটাতে গিয়ে ভারসাম্য হারিয়ে পুলিশের পিকআপভ্যানের ওপর উল্টে পড়ে। দুর্ঘটনার সময় পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় উদ্ধার করে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে । হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপভ্যানের ওপর ট্রাক উল্টে পারভেজ মিয়া নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ মিয়ার (৩৫) বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন ভৈরব হাইওয়ে পুলিশের সদস্যরা। দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছে পিকআপ ভ্যানটির একটি চাকার বাতাস কম থাকায় সেটি সড়কের পাশে থামানো হয়। এ সময় পেছন থেকে আসা ধানের খোসাবোঝাই একটি অতিরিক্ত মালবাহী ট্রাক পাশ কাটাতে গিয়ে ভারসাম্য হারিয়ে পুলিশের পিকআপভ্যানের ওপর উল্টে পড়ে।
দুর্ঘটনার সময় পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় উদ্ধার করে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে ।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?