উন্নত কর্মপরিবেশের দাবিতে যৌনকর্মীদের ধর্মঘট

কানাডার মন্ট্রিয়লে যৌনকর্মীদের একটি বড় অংশ ধর্মঘট পালন করেছে। তারা উন্নত কর্মপরিবেশ ও যৌনকর্মকে অপরাধমুক্ত করার দাবিতে এই কর্মসূচি পালন করেন। শহরের ডাউনটাউন এলাকায় প্রায় ২০০ মানুষ এই ধর্মঘটের সমর্থনে অংশ নেন। বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। এর মধ্যে ছিল— যৌনকর্মীদের প্রতি বিদ্বেষ বন্ধ করো এবং এই যৌনকর্মীও নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। বিক্ষোভে অংশ নেওয়া এল্লা নামের এক যৌনকর্মী বলেন, কুইবেকে যৌনকর্মীদের এ ধরনের আন্দোলন এবারই প্রথম। তিনি বলেন, আমরা প্রচুর সামাজিক বৈষম্য ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হই। অটোনোমাস সেক্স ওয়ার্ক কমিটি বা ক্যাটসের সহপ্রতিষ্ঠাতা এবং যৌনকর্মী মেলিনা মে বলেন, আংশিক অপরাধীকরণের বর্তমান নীতি বাতিল করা হলে যৌনকর্মীদের নিরাপত্তা আরও বাড়বে। তিনি জানান, গ্র্যান্ড প্রিক্সের (গাড়ির রেসিং প্রতিযোগিত) সময়টিকে আন্দোলনের জন্য বেছে নেওয়া হয়েছে কারণ এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি লাভ করে। বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, অনেক স্ট্রিপ ক্লাব যৌনকর্মীদের কাছ থেকে গ্রাহকদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার জন্য অতিরিক্ত অর্থ নেয়। তাদের দাবি, গ্র্যান্ড

উন্নত কর্মপরিবেশের দাবিতে যৌনকর্মীদের ধর্মঘট

কানাডার মন্ট্রিয়লে যৌনকর্মীদের একটি বড় অংশ ধর্মঘট পালন করেছে। তারা উন্নত কর্মপরিবেশ ও যৌনকর্মকে অপরাধমুক্ত করার দাবিতে এই কর্মসূচি পালন করেন।

শহরের ডাউনটাউন এলাকায় প্রায় ২০০ মানুষ এই ধর্মঘটের সমর্থনে অংশ নেন।

বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। এর মধ্যে ছিল— যৌনকর্মীদের প্রতি বিদ্বেষ বন্ধ করো এবং এই যৌনকর্মীও নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে।

বিক্ষোভে অংশ নেওয়া এল্লা নামের এক যৌনকর্মী বলেন, কুইবেকে যৌনকর্মীদের এ ধরনের আন্দোলন এবারই প্রথম।

তিনি বলেন, আমরা প্রচুর সামাজিক বৈষম্য ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হই।

অটোনোমাস সেক্স ওয়ার্ক কমিটি বা ক্যাটসের সহপ্রতিষ্ঠাতা এবং যৌনকর্মী মেলিনা মে বলেন, আংশিক অপরাধীকরণের বর্তমান নীতি বাতিল করা হলে যৌনকর্মীদের নিরাপত্তা আরও বাড়বে।

তিনি জানান, গ্র্যান্ড প্রিক্সের (গাড়ির রেসিং প্রতিযোগিত) সময়টিকে আন্দোলনের জন্য বেছে নেওয়া হয়েছে কারণ এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি লাভ করে।

বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, অনেক স্ট্রিপ ক্লাব যৌনকর্মীদের কাছ থেকে গ্রাহকদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার জন্য অতিরিক্ত অর্থ নেয়।

তাদের দাবি, গ্র্যান্ড প্রিক্সের মতো বড় আয়োজনের সময় এই ফি বাড়িয়ে অনেক ক্ষেত্রে ১৫০ কানাডিয়ান ডলার পর্যন্ত নেওয়া হয়।

যৌনকর্মী অ্যাডোর গোলম্যান বলেন, আমরা আর কাজ করার জন্য অর্থ দিতে চাই না।

সূত্র: এএফপি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow