বাবা-মায়ের নামে কোরবানি করলে নিজের কোরবানি আদায় হবে?

প্রশ্ন: আমি যদি আমার টাকা দিয়ে বাবা-মায়ের নামে কোরবানি করি, তাহলে কি আমার ওয়াজিব কোরবানি আদায় হবে? উত্তর: না, আপনার টাকা দিয়ে বাবা-মায়ের নামে অর্থাৎ তাদের পক্ষ থেকে কোরবানি করলে আপনার কোরবানি আদায় হবে না। আপনার ওপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে আপনার নামে বা আপনার পক্ষ থেকে আলাদাভাবে কোরবানি করা আপনার ওপর ওয়াজিব। পুরুষ-নারী নির্বিশেষে যারাই জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পত্তির (স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি বা ৮৭ দশমিক ৪৫ গ্রাম রুপার ক্ষেত্রে সাড়ে ৫২ ভরি বা ৬১২ দশমিক ১৫ গ্রাম) মালিক থাকে, তাদের ওপর কোরবানি করা ওয়াজিব। এক পরিবারে একাধিক ব্যক্তি সামর্থ্যবান হলে প্রত্যেকের পক্ষ থেকে পৃথক কোরবানি করা ওয়াজিব। বাবা-মা ও ছেলে তিনজনই সামর্থ্যবান হলে তিনজনের পক্ষ থেকে তিনটি কোরবানি করতে হবে। বাবা সামর্থ্যবান হলে বাবার পক্ষ থেকে, মা সামর্থ্যবান হলে মায়ের পক্ষ থেকে এবং ছেলে সামর্থ্যবান হলে ছেলের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। বাবা-মায়ের পক্ষ থেকে কোরবানি করা হলে তা সামর্থ্যবান ছেলের জন্য যথেষ্ট হবে না। ছেলের পক্ষ থেকে কোরবানি করলে

বাবা-মায়ের নামে কোরবানি করলে নিজের কোরবানি আদায় হবে?

প্রশ্ন: আমি যদি আমার টাকা দিয়ে বাবা-মায়ের নামে কোরবানি করি, তাহলে কি আমার ওয়াজিব কোরবানি আদায় হবে?

উত্তর: না, আপনার টাকা দিয়ে বাবা-মায়ের নামে অর্থাৎ তাদের পক্ষ থেকে কোরবানি করলে আপনার কোরবানি আদায় হবে না। আপনার ওপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে আপনার নামে বা আপনার পক্ষ থেকে আলাদাভাবে কোরবানি করা আপনার ওপর ওয়াজিব।

পুরুষ-নারী নির্বিশেষে যারাই জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পত্তির (স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি বা ৮৭ দশমিক ৪৫ গ্রাম রুপার ক্ষেত্রে সাড়ে ৫২ ভরি বা ৬১২ দশমিক ১৫ গ্রাম) মালিক থাকে, তাদের ওপর কোরবানি করা ওয়াজিব।

এক পরিবারে একাধিক ব্যক্তি সামর্থ্যবান হলে প্রত্যেকের পক্ষ থেকে পৃথক কোরবানি করা ওয়াজিব। বাবা-মা ও ছেলে তিনজনই সামর্থ্যবান হলে তিনজনের পক্ষ থেকে তিনটি কোরবানি করতে হবে। বাবা সামর্থ্যবান হলে বাবার পক্ষ থেকে, মা সামর্থ্যবান হলে মায়ের পক্ষ থেকে এবং ছেলে সামর্থ্যবান হলে ছেলের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব।

বাবা-মায়ের পক্ষ থেকে কোরবানি করা হলে তা সামর্থ্যবান ছেলের জন্য যথেষ্ট হবে না। ছেলের পক্ষ থেকে কোরবানি করলে তা সামর্থ্যবান বাবা-মায়ের জন্য যথেষ্ট হবে না। বাবা-মা যদি সামর্থ্যবান না হন, তাহলে ছেলে দুটি বা তিনটি কোরবানি করলে একটি কোরবানি নিজের নামে বাকি একটি বা দুটি কোরবানি বাবা-মা দুজনের নামে বা যে কোনো একজনের নামে দিতে পারেন। একটি কোরবানি করলে তা নিজের পক্ষ থেকে করা আবশ্যক।

একইভাবে স্বামী ও স্ত্রী দুজনই সামর্থ্যবান হলে স্বামী ও স্ত্রীর পক্ষ থেকে পৃথক কোরবানি করতে হবে। স্বামীর কোরবানি স্ত্রীর জন্য যথেষ্ট হবে না।

ছাগল-ভেড়া ইত্যাদি ছোট পশু কোরবানির ক্ষেত্রে প্রত্যেকের জন্য আলাদা পশু কোরবানি করতে হবে। উট-গরুর মতো বড় পশু কোরবানি করা হলে এক পশুতে সাত জন পর্যন্ত শরিক হতে পারবে। বাবা-মা ও ছেলে তিন জনই সামর্থ্যবান হলে তাদের তিন জনের পক্ষ থেকে তিনটি ছাগল বা ভেড়া কোরবানি করতে হবে অথবা গরু কোরবানিতে তিনটি অংশে শরিক হতে হবে।

এক পরিবারের সাত জন পর্যন্ত সামর্থ্যবান সদস্যের পক্ষ থেকে একটি গরু কোরবানি যথেষ্ট হবে।

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow