হাট তদারকিকালে প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু, মন্ত্রীর শোক
প্রাণিসম্পদ অধিদপ্তরের ২৪তম বিসিএস (লাইভস্টক) ক্যাডারের কর্মকর্তা এবং সাভার কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরির উপ-পরিচালক ডা. মোহাম্মদ মাহবুবুল আলম মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (২৭ মে) বেলা ১১টায় সাভার রেডিও কলোনি কোরবানির পশুর হাটে সরকারি দায়িত্ব পালনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। আরও পড়ুনফেসবুকে ‘খেলা হবে’ পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ ঈদযাত্রা স্বস্তিদায়ক, ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, ডা. মোহাম্মদ মাহবুবুল আলম ছিলেন একজন নিষ্ঠাবান, কর্মনিষ্ঠ, দায়িত্বশীল ও অত্যন্ত আন্তরিক কর্মকর্তা। কর্মজীবনে তার পেশাদারত্ব, মানবিকতা এবং সহকর্মীদের প্রতি সদয় আচরণ তাকে প্রাণিসম্পদ পরিবারের কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধার পাত্রে পরিণত করেছিল। তার অকাল প্রয়াণে প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সমগ্র কৃষি ও প্রাণিসম্পদ সেক্টরে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। মন্ত্রী ও প্রতিমন্ত্
প্রাণিসম্পদ অধিদপ্তরের ২৪তম বিসিএস (লাইভস্টক) ক্যাডারের কর্মকর্তা এবং সাভার কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরির উপ-পরিচালক ডা. মোহাম্মদ মাহবুবুল আলম মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (২৭ মে) বেলা ১১টায় সাভার রেডিও কলোনি কোরবানির পশুর হাটে সরকারি দায়িত্ব পালনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
আরও পড়ুন
ফেসবুকে ‘খেলা হবে’ পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
ঈদযাত্রা স্বস্তিদায়ক, ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে
শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, ডা. মোহাম্মদ মাহবুবুল আলম ছিলেন একজন নিষ্ঠাবান, কর্মনিষ্ঠ, দায়িত্বশীল ও অত্যন্ত আন্তরিক কর্মকর্তা। কর্মজীবনে তার পেশাদারত্ব, মানবিকতা এবং সহকর্মীদের প্রতি সদয় আচরণ তাকে প্রাণিসম্পদ পরিবারের কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধার পাত্রে পরিণত করেছিল। তার অকাল প্রয়াণে প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সমগ্র কৃষি ও প্রাণিসম্পদ সেক্টরে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এনএইচ/কেএসআর
What's Your Reaction?