উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ছিদ্দিকুর রহমান 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  তিনি জানান, বর্তমান ভিসি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন ছিদ্দিকুর রহমান। অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান এর আগে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ব্যক্তিজীবন থেকে জানা যায়, ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের জন্ম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গলাচিপা গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে তিনি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পিএইচডি ডিগ্রি লাভ করেন একই বিশ্ববিদ্যালয় থেকে। তার গবেষণার শিরোনাম ‘নবাবী বাংলার রাজনীতি ও অভিজাত শ্রেণী: একটি সমাজতাত্ত্বিক অধ্যয়ন’। ক্যারিয়ার জীবনী থেকে যায়, ড. খান ১৯৯৫ সালে বি এ এফ শাহীন কলেজ, ঢাকায় লেকচারার হিসেবে কর

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ছিদ্দিকুর রহমান 
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।  তিনি জানান, বর্তমান ভিসি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন ছিদ্দিকুর রহমান। অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান এর আগে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ব্যক্তিজীবন থেকে জানা যায়, ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের জন্ম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গলাচিপা গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে তিনি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পিএইচডি ডিগ্রি লাভ করেন একই বিশ্ববিদ্যালয় থেকে। তার গবেষণার শিরোনাম ‘নবাবী বাংলার রাজনীতি ও অভিজাত শ্রেণী: একটি সমাজতাত্ত্বিক অধ্যয়ন’। ক্যারিয়ার জীবনী থেকে যায়, ড. খান ১৯৯৫ সালে বি এ এফ শাহীন কলেজ, ঢাকায় লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগদান করেন এবং বর্তমানে এ বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ড. ছিদ্দিকুর রহমান খানের গবেষণার প্রধান অধিক্ষেত্র আধুনিক মুসলিম বিশ্বের রাজনৈতিক ক্রমবিকাশ। দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক বিকাশধারা সম্পর্কিত পাঠ ও গবেষণা তার বিশেষ আগ্রহের বিষয়। এতদবিষয়ে ইতোমধ্যে দেশি-বিদেশি গবেষণা জার্নালে তার ৩০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার রচিত ও সম্পাদিত গ্রন্থ সংখ্যা ৬টি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow