উপদেষ্টা থাকাকালীন আসিফের আয় ৮৬ লাখ, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা

নিজের ও পরিবারের ব্যাংক হিসাব জনসমক্ষে প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এনসিপির এ মুখপাত্র জানান, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তার মোট আয় ছিল ৮৫ লাখ ৮২ হাজার টাকা, যার মধ্যে ৭৬ লাখ ৩ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া বর্তমানে তার স্ত্রীর ব্যাংক হিসাবে জমা রয়েছে মাত্র ৬১৩ টাকা। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংবাদ সম্মেলনে তিনি নিজের দুটি, বাবার পাঁচটি, মায়ের একটি এবং স্ত্রীর একটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উপস্থাপন করেন। নিজের হিসাবের তথ্য তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, বর্তমানে সোনালি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে তার ৯ হাজার ৯৩০ টাকা জমা রয়েছে। ১৬ মাস উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় আমার বেতন ও ভাতা সেলারি অ্যাকাউন্টে এসেছে। এছাড়া পাঁচটি সরকারি বিদেশ সফরের টিএ–ডিএ এবং অন্যান্য সরকারি ভাতাও ওই অ্যাকাউন্টে জমা হয়েছে। সরকারে যোগ দেওয়ার আগে সেলারি অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ছিল। সব মিলিয়ে ওই হিসাবে মোট ৮৫ লাখ ৮২ হাজার টাকা জমা হয়েছ

উপদেষ্টা থাকাকালীন আসিফের আয় ৮৬ লাখ, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা

নিজের ও পরিবারের ব্যাংক হিসাব জনসমক্ষে প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এনসিপির এ মুখপাত্র জানান, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তার মোট আয় ছিল ৮৫ লাখ ৮২ হাজার টাকা, যার মধ্যে ৭৬ লাখ ৩ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া বর্তমানে তার স্ত্রীর ব্যাংক হিসাবে জমা রয়েছে মাত্র ৬১৩ টাকা।
 
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংবাদ সম্মেলনে তিনি নিজের দুটি, বাবার পাঁচটি, মায়ের একটি এবং স্ত্রীর একটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উপস্থাপন করেন।

নিজের হিসাবের তথ্য তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, বর্তমানে সোনালি ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে তার ৯ হাজার ৯৩০ টাকা জমা রয়েছে। ১৬ মাস উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় আমার বেতন ও ভাতা সেলারি অ্যাকাউন্টে এসেছে। এছাড়া পাঁচটি সরকারি বিদেশ সফরের টিএ–ডিএ এবং অন্যান্য সরকারি ভাতাও ওই অ্যাকাউন্টে জমা হয়েছে। সরকারে যোগ দেওয়ার আগে সেলারি অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ছিল। সব মিলিয়ে ওই হিসাবে মোট ৮৫ লাখ ৮২ হাজার টাকা জমা হয়েছে, যার মধ্যে ৭৬ লাখ ৩ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে ওই অ্যাকাউন্টে অবশিষ্ট রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।

আরও পড়ুন
সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, প্রকাশ করবেন ব্যাংক স্টেটমেন্ট
পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি: আসিফ মাহমুদ

পরিবারের হিসাবের তথ্য তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বাবার পাঁচটি অ্যাকাউন্টে মোট ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা রয়েছে। তবে বাবার ১০ লাখ টাকার সার্ভিস লোন রয়েছে, যার মধ্যে ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা এখনো পরিশোধ বাকি। অ্যাকাউন্টে থাকা টাকা লোন সমন্বয়ের পর এখনো ৮২ হাজার ৪৫ টাকা ঋণ রয়েছে।এছাড়া মায়ের অ্যাকাউন্টে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে মাত্র ৬১৩ টাকা জমা রয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, যারা বিগত সময়ে মনক্ষুণ্ন হয়েছেন এবং আওয়ামী লীগের যারা এখনো দেশে রয়েছেন তারা এসব অভিযোগ তুলছেন। আমি যখন দায়িত্ব ছাড়লাম তখনো এসব কথা ওঠেনি। কিন্তু আমার সিটি করপোরেশন নির্বাচনের কথা ওঠার পরই এসব গুঞ্জন উঠেছে।

তিনি বলেন, আমার ব্যাংক হিসাব তলবের বিষয়ে আলাদাভাবে সংবাদ করা একটা দলের হীন উদ্দেশ্য। ব্যাংক হিসাব তলব করে রহস্য সৃষ্টির চেষ্টা চলছিল। তাই আমি আগেই আমার ব্যাংক হিসাব পরিষ্কার করে দিলাম।

এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার (২ মার্চ) দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠায় সংস্থাটি।

এনএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow