উয়েফা সুপার কাপেও ‘ব্যাক টু ব্যাক’ চ্যাম্পিয়ন পিএসজি
স্প্যানিশ কোচ লুইস এনরিকের অধীনে যেন উড়ছে প্যারিস সেন্ট জার্মেইন। শিরোপা জেতাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন দুয়ে-ডেম্বেলেরা। চ্যাম্পিয়নস লীগের পর এবার উয়েফা সুপার কাপেও শিরোপা ধরে রাখল ফ্রান্সের ক্লাবটি। বুধবার (১২) অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় মাঠে গড়ায় আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যকার এই ম্যাচ। যেখানে ইংলিশ ক্লাব আ্যস্টন ভিলাক ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় লুইস এনরিকের দল। ম্যাচে কাভারাটস্খেলিয়া পিএসজিকে লিড এনে দেওয়ার পর ব্রায়ানের গোলে সমতায় ফিরে অ্যাস্টন ভিলা। তবে পিএসজির হয়ে জয়সূচক গোলটি করেন দেজিরে দুয়ে। গত মৌসুমে টটেনহ্যাম হটস্পারকে টাইব্রেকারে হারিয়ে প্রথম এই শিরোপা জিতেছিল প্যারিসিয়ানরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে উঠেছিল দুই চ্যাম্পিয়নের লড়াই। ম্যাচের ২০তম মিনিটে খভিচা কাভারাটস্খেলিয়ার এক দুর্দান্ত শটে এগিয়ে যায় লুইস এনরিকের শিষ্যরা। খুব দ্রুত দ্বিতীয় গোল পেতে পারত পিএসজি। ডি-বক্সে বাঁ দিক থেকে মাঝে দারুণভাবে কাটব্যাক করেন নুনো মেন্দস, তার কয়েকজন সতীর্থ ছিলেন নিশ্চিত স্কোরিং পজিশনে, কিন্তু কেউই বলে পা ছোঁয়াতে পারেননি। তব
স্প্যানিশ কোচ লুইস এনরিকের অধীনে যেন উড়ছে প্যারিস সেন্ট জার্মেইন। শিরোপা জেতাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন দুয়ে-ডেম্বেলেরা। চ্যাম্পিয়নস লীগের পর এবার উয়েফা সুপার কাপেও শিরোপা ধরে রাখল ফ্রান্সের ক্লাবটি।
বুধবার (১২) অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় মাঠে গড়ায় আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যকার এই ম্যাচ। যেখানে ইংলিশ ক্লাব আ্যস্টন ভিলাক ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় লুইস এনরিকের দল। ম্যাচে কাভারাটস্খেলিয়া পিএসজিকে লিড এনে দেওয়ার পর ব্রায়ানের গোলে সমতায় ফিরে অ্যাস্টন ভিলা। তবে পিএসজির হয়ে জয়সূচক গোলটি করেন দেজিরে দুয়ে।
গত মৌসুমে টটেনহ্যাম হটস্পারকে টাইব্রেকারে হারিয়ে প্রথম এই শিরোপা জিতেছিল প্যারিসিয়ানরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে উঠেছিল দুই চ্যাম্পিয়নের লড়াই। ম্যাচের ২০তম মিনিটে খভিচা কাভারাটস্খেলিয়ার এক দুর্দান্ত শটে এগিয়ে যায় লুইস এনরিকের শিষ্যরা। খুব দ্রুত দ্বিতীয় গোল পেতে পারত পিএসজি। ডি-বক্সে বাঁ দিক থেকে মাঝে দারুণভাবে কাটব্যাক করেন নুনো মেন্দস, তার কয়েকজন সতীর্থ ছিলেন নিশ্চিত স্কোরিং পজিশনে, কিন্তু কেউই বলে পা ছোঁয়াতে পারেননি।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ৪৫তম মিনিটে চমক দেখান অ্যাস্টন ভিলার ১৭ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড ব্রায়ান মাদজো। চমৎকার এক ভলিতে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। সেই সঙ্গে উয়েফা সুপার কাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নতুন রেকর্ড গড়েন এই খুদে তারকা।
সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় পিএসজি। ম্যাচের ৬১তম মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে দারুণ এক গোল করেন দেজিরে দুয়ে। শুরুতে অফসাইডের কিছুটা সংশয় থাকলেও ভিএআর দেখার পর গোলের বাঁশি বাজান রেফারি।
ফের ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল ভিলার হাতে। কিন্তু প্রথমার্ধের শেষ দিকের মতো আর জ্বলে উঠতে পারেনি উনাই এমেরির শিষ্যরা।
২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকে, টানা তিনটি লিগ ওয়ান ও টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৩টি ট্রফি জিতলেন এনরিকে।
What's Your Reaction?