এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

নরসিংদীর শিবপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের (বাইক) সংঘর্ষে দুজন এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ইটাখোলা-শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নাফিজ নরসিংদী হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে। স্বাধীন একই গ্রামের আসাদ উল বেপারির ছেলে। দুই বন্ধু আব্দুল মান্নান ভূইয়া কলেজের শিক্ষার্থী ছিল। শিবপুর শহীদ আসাদ কলেজে এইচএসসি পরীক্ষা দিয়ে তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিল বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, নাফিজ ও স্বাধীন দুপুরে পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ইটাখোলা থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। শিবপুর মডেল থানার ওসি কোহিনুর মিয়া জানান, দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করা হয়েছে।

এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

নরসিংদীর শিবপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের (বাইক) সংঘর্ষে দুজন এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ইটাখোলা-শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নাফিজ নরসিংদী হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে। স্বাধীন একই গ্রামের আসাদ উল বেপারির ছেলে। দুই বন্ধু আব্দুল মান্নান ভূইয়া কলেজের শিক্ষার্থী ছিল। শিবপুর শহীদ আসাদ কলেজে এইচএসসি পরীক্ষা দিয়ে তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিল বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, নাফিজ ও স্বাধীন দুপুরে পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ইটাখোলা থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

শিবপুর মডেল থানার ওসি কোহিনুর মিয়া জানান, দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow