একই পরিবারের ৮ জনকে কুপিয়ে জখম
গোপালগঞ্জ সদরের বলাকইড় গ্রামে নারীসহ একই পরিবারের আটজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। আহতরা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বলাকইড় গ্রামের মধ্যপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, হোসেন মোল্যার ছেলে শহীদ মোল্যা (৪০), শহীদের মা পাচি বেগম (৭০), বড় বোন কামনা বেগম (৪৫) শহীদের বোন, ছোট ভাই তৌহিদ মোল্যা (৩৮), ভাবি মুক্তা বেগম (৩৭), বড় ভাইয়ের ভাতিজা সাকিব মোল্য (১৬), এবং দুই ভাগিনা ইমাম হাসান (২০) ও সাজ্জাদ হোসেন মাহিন (১৫)। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, ঘটনার শুরু হয় একটি গালাগালকে কেন্দ্র করে। ওই গ্রামের সাইদ মোল্যার ছেলে সাকিবকে তুচ্ছ একটি ঘটনা নিয়ে গালাগাল করে একই বংশের বোরহান মোল্যার ছেলে তুরজা মোল্যা। সাকিব বিষয়টি বাড়িতে জানালে তার পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে উঠে এবং গালাগালের কারণ জানতে চায়। প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ, তর্কের এক পর্যায়ে তুরজা মোল্যার নেতৃত্বে লেলিন, বোরাত, তোরাপ ও সোহরাবসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাকিবের পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা সাকিব ও তার চাচাসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে
গোপালগঞ্জ সদরের বলাকইড় গ্রামে নারীসহ একই পরিবারের আটজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। আহতরা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বলাকইড় গ্রামের মধ্যপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, হোসেন মোল্যার ছেলে শহীদ মোল্যা (৪০), শহীদের মা পাচি বেগম (৭০), বড় বোন কামনা বেগম (৪৫) শহীদের বোন, ছোট ভাই তৌহিদ মোল্যা (৩৮), ভাবি মুক্তা বেগম (৩৭), বড় ভাইয়ের ভাতিজা সাকিব মোল্য (১৬), এবং দুই ভাগিনা ইমাম হাসান (২০) ও সাজ্জাদ হোসেন মাহিন (১৫)।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, ঘটনার শুরু হয় একটি গালাগালকে কেন্দ্র করে। ওই গ্রামের সাইদ মোল্যার ছেলে সাকিবকে তুচ্ছ একটি ঘটনা নিয়ে গালাগাল করে একই বংশের বোরহান মোল্যার ছেলে তুরজা মোল্যা। সাকিব বিষয়টি বাড়িতে জানালে তার পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে উঠে এবং গালাগালের কারণ জানতে চায়।
প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ, তর্কের এক পর্যায়ে তুরজা মোল্যার নেতৃত্বে লেলিন, বোরাত, তোরাপ ও সোহরাবসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাকিবের পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা সাকিব ও তার চাচাসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের কয়েকজনের আঘাত বেশ গুরুতর, তারা বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান পরিবারের সদস্যরা।
গোপালগঞ্জ সদর থানার কর্মকর্তা মো. আনিছুর রহমান কালবেলাকে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?