একটু ধুলাতেই হাঁচি? জানুন ডাস্ট অ্যালার্জির লক্ষণ ও প্রতিকার

ঘর ঝাড়ু দিতেই হাঁচি শুরু, বিছানায় গেলেই নাক বন্ধ - অনেকের কাছে এটি খুব পরিচিত অভিজ্ঞতা। অনেকেই এটাকে সাধারণ ঠান্ডা ভেবে এড়িয়ে যান। কিন্তু বারবার এমন হলে এটি ডাস্ট অ্যালার্জির লক্ষণ হতে পারে। অ্যালার্জি অ্যাওয়ারনেস উইক উপলক্ষে জেনে নিন ডাস্ট অ্যালার্জির চেনার ও নিয়ন্ত্রণের উপায়। ডাস্ট অ্যালার্জি কী? ডাস্ট অ্যালার্জি মূলত ধুলাবালিতে থাকা ক্ষুদ্র জীবাণু বা ডাস্ট মাইটের কারণে হয়। এগুলো এত ছোট যে খালি চোখে দেখা যায় না, কিন্তু বিছানা, বালিশ, কার্পেট, পর্দা - এসব জায়গায় সহজেই বাসা বাঁধে। এদের উপস্থিতিতেই শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। এই অ্যালার্জির সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে - ১. বারবার হাঁচি২. নাক দিয়ে পানি পড়া৩. নাক বন্ধ হয়ে থাকা৪. চোখ চুলকানো বা লাল হওয়া৫. কারও কারও ক্ষেত্রে গলা খুসখুস করা বা কাশি হতে পারে। অনেক সময় এটি দীর্ঘদিন থাকলে সাইনাস বা অ্যাজমার সমস্যাও বাড়িয়ে দিতে পারে। কীভাবে নিয়ন্ত্রণ করবেন? ১. ডাস্ট অ্যালার্জি নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। নিয়মিত বিছানার চাদর, বালিশের কভার গরম পানিতে ধোয়া উচিত। এতে ডাস্ট মাইট কমে যা

একটু ধুলাতেই হাঁচি? জানুন ডাস্ট অ্যালার্জির লক্ষণ ও প্রতিকার

ঘর ঝাড়ু দিতেই হাঁচি শুরু, বিছানায় গেলেই নাক বন্ধ - অনেকের কাছে এটি খুব পরিচিত অভিজ্ঞতা। অনেকেই এটাকে সাধারণ ঠান্ডা ভেবে এড়িয়ে যান। কিন্তু বারবার এমন হলে এটি ডাস্ট অ্যালার্জির লক্ষণ হতে পারে।

অ্যালার্জি অ্যাওয়ারনেস উইক উপলক্ষে জেনে নিন ডাস্ট অ্যালার্জির চেনার ও নিয়ন্ত্রণের উপায়।

ডাস্ট অ্যালার্জি কী?

ডাস্ট অ্যালার্জি মূলত ধুলাবালিতে থাকা ক্ষুদ্র জীবাণু বা ডাস্ট মাইটের কারণে হয়। এগুলো এত ছোট যে খালি চোখে দেখা যায় না, কিন্তু বিছানা, বালিশ, কার্পেট, পর্দা - এসব জায়গায় সহজেই বাসা বাঁধে। এদের উপস্থিতিতেই শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়।

এই অ্যালার্জির সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে -

১. বারবার হাঁচি
২. নাক দিয়ে পানি পড়া
৩. নাক বন্ধ হয়ে থাকা
৪. চোখ চুলকানো বা লাল হওয়া
৫. কারও কারও ক্ষেত্রে গলা খুসখুস করা বা কাশি হতে পারে।
অনেক সময় এটি দীর্ঘদিন থাকলে সাইনাস বা অ্যাজমার সমস্যাও বাড়িয়ে দিতে পারে।

কীভাবে নিয়ন্ত্রণ করবেন?

১. ডাস্ট অ্যালার্জি নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। নিয়মিত বিছানার চাদর, বালিশের কভার গরম পানিতে ধোয়া উচিত। এতে ডাস্ট মাইট কমে যায়।

২. ঘরের পর্দা ও কার্পেটও নিয়মিত পরিষ্কার করা জরুরি, কারণ এসব জায়গায় ধুলো জমে বেশি।

৩. ঝাড়ু দেওয়ার সময় ধুলো উড়ে বেড়ায়, যা অ্যালার্জি বাড়াতে পারে। তাই সম্ভব হলে ভেজা কাপড় দিয়ে মুছা বা মপ ব্যবহার করা ভালো। এতে ধুলো কম ছড়ায়।

৪. এছাড়া ঘরে বাতাস চলাচল ঠিক রাখা জরুরি। আর্দ্রতা বেশি হলে ডাস্ট মাইট দ্রুত বাড়ে, তাই ঘর শুকনো ও পরিষ্কার রাখা উচিত।

৫. যাদের সমস্যা বেশি, তারা মাস্ক ব্যবহার করতে পারেন - বিশেষ করে ঘর পরিষ্কারের সময়। এতে ধুলো সরাসরি নাক-মুখে ঢোকার ঝুঁকি কমে।

যদি লক্ষণগুলো দীর্ঘদিন ধরে থাকে বা বাড়তে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজন হলে অ্যালার্জি পরীক্ষা করতে হবে।

ডাস্ট অ্যালার্জি সাধারণ মনে হলেও, সচেতন না হলে এটি দৈনন্দিন জীবনে বড় অস্বস্তি তৈরি করতে পারে। তাই ছোট লক্ষণগুলোকে গুরুত্ব দিন, আর অ্যালার্জি অ্যাওয়ারনেস উইক-এ নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।

সূত্র: আমেরিকান অ্যাকাডেমি অব অ্যালার্জি অ্যাজমা অ্যান্ড ইমিউনোলজি, সিডিসি, মায়ো ক্লিনিক

এএমপি/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow