একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যের ১০ দেশে হামলা চালিয়েছে ইরান
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যৌথ সামরিক অভিযানের (অপারেশন এপিক ফিউরি) জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ইরান। রাশিয়ান সংবাদ সংস্থা তাস-এর হিসাব অনুযায়ী, এক দিনের ব্যবধানে এখন পর্যন্ত ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের অন্তত ১০টি দেশ ইরানের এই প্রতিশোধমূলক হামলার কবলে পড়েছে। হামলার লক্ষ্যবস্তু ও দেশসমূহের মূলত ওইসব দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে অথবা যেখান থেকে ইসরায়েলি কার্যক্রম পরিচালিত হয়। আক্রান্ত দেশগুলোর তালিকায় রয়েছে, ইসরায়েল, ইরানের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে ইহুদি রাষ্ট্রটিতে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। উপসাগরীয় ও আরব দেশসমূহ বাহরাইন, জর্ডান, ইরাক, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। সিরিয়া দামেস্কে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে যে, তাদের এই আক্রমণ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয়। তারা শুধু ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই হামলা চ
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যৌথ সামরিক অভিযানের (অপারেশন এপিক ফিউরি) জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ইরান। রাশিয়ান সংবাদ সংস্থা তাস-এর হিসাব অনুযায়ী, এক দিনের ব্যবধানে এখন পর্যন্ত ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের অন্তত ১০টি দেশ ইরানের এই প্রতিশোধমূলক হামলার কবলে পড়েছে।
হামলার লক্ষ্যবস্তু ও দেশসমূহের মূলত ওইসব দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে অথবা যেখান থেকে ইসরায়েলি কার্যক্রম পরিচালিত হয়।
আক্রান্ত দেশগুলোর তালিকায় রয়েছে, ইসরায়েল, ইরানের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে ইহুদি রাষ্ট্রটিতে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। উপসাগরীয় ও আরব দেশসমূহ বাহরাইন, জর্ডান, ইরাক, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
সিরিয়া দামেস্কে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে যে, তাদের এই আক্রমণ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয়। তারা শুধু ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের পর এই বৃহৎ আকারের প্রতিশোধমূলক অভিযান ঘোষণা করে। এই যুদ্ধের মূল লক্ষ্য মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি ভূখণ্ড।
সূত্র: তাস
কেএম
What's Your Reaction?