একযোগে লেবাননের একাধিক এলাকায় ইসরায়েলি বিমান হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র ও ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের তুলিন শহরের উপকণ্ঠে একটি বড় ধরনের বিমান হামলা চালানো হয়েছে। খবর আলজাজিরার।  এছাড়া রাতভর কফার দৌনিন, ফ্রুন, সারবিন এবং তাইর দেব্বা শহরেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দক্ষিণ লেবাননের আল-নুমাইরিয়াহ শহরের আশপাশের এলাকাতেও ইসরায়েলি হামলা আঘাত হেনেছে। উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান তথাকথিত “যুদ্ধবিরতি” আরও বাড়ানো হয়েছিল। তবে নতুন এই হামলাগুলো সেই যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। নতুন হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক মহল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow