একাকিত্বের মাঝে গড়ে ওঠা সম্পর্কের গল্প ‘লাভ সিটার’

ঈদের আনন্দকে আরও মায়াবী ও প্রাণবন্ত করে তুলতে বঙ্গ-তে আসছে অরিজিনাল ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। শাহজাদা মামুনের মূল গল্পে এবং প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদের যৌথ পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মটি মুক্তি পেতে যাচ্ছে ঈদের ৩য় দিন, শুধুমাত্র বঙ্গ অ্যাপ এবং ওয়েবসাইটে। বড় শহরের ব্যস্ততা আর একাকিত্বের মাঝে গড়ে ওঠা এক অদ্ভুত সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মটি। চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে এক ট্রেন যাত্রায় আবিরের ব্যাগে ভুল করে ঢুকে পড়ে হৃদির প্রিয় বিড়াল 'হিপনোসিস'। এই একটি ছোট্ট দুর্ঘটনাই কীভাবে দু’টি একা মানুষকে কাছাকাছি নিয়ে আসে এবং একটি বিড়াল কীভাবে তাদের জীবনের আবেগীয় সেতুবন্ধন হয়ে ওঠে, তা-ই নান্দনিকভাবে ফুটে উঠেছে এই গল্পে। পরিচালক মুশফিকা মাসুদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই শহরে প্রতিদিন অসংখ্য প্রাণী অসহায়ভাবে ঘুরে বেড়ায়—একটু মায়া, একটু আশ্রয়ের আশায়। অথচ আমরা প্রায়ই ভুলে যাই, যাকে আমরা পোষা প্রাণী বলে ভাবি, তার পুরো জীবনটাই জুড়ে থাকে সেই মানুষের সঙ্গে, যে তাকে আশ্রয় দিয়েছে। মানুষের জীবনে পোষা প্রাণী হয়তো একটি ছোট্ট অংশ, কিন্তু সেই প

একাকিত্বের মাঝে গড়ে ওঠা সম্পর্কের গল্প  ‘লাভ সিটার’
ঈদের আনন্দকে আরও মায়াবী ও প্রাণবন্ত করে তুলতে বঙ্গ-তে আসছে অরিজিনাল ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। শাহজাদা মামুনের মূল গল্পে এবং প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদের যৌথ পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মটি মুক্তি পেতে যাচ্ছে ঈদের ৩য় দিন, শুধুমাত্র বঙ্গ অ্যাপ এবং ওয়েবসাইটে। বড় শহরের ব্যস্ততা আর একাকিত্বের মাঝে গড়ে ওঠা এক অদ্ভুত সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মটি। চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে এক ট্রেন যাত্রায় আবিরের ব্যাগে ভুল করে ঢুকে পড়ে হৃদির প্রিয় বিড়াল 'হিপনোসিস'। এই একটি ছোট্ট দুর্ঘটনাই কীভাবে দু’টি একা মানুষকে কাছাকাছি নিয়ে আসে এবং একটি বিড়াল কীভাবে তাদের জীবনের আবেগীয় সেতুবন্ধন হয়ে ওঠে, তা-ই নান্দনিকভাবে ফুটে উঠেছে এই গল্পে। পরিচালক মুশফিকা মাসুদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই শহরে প্রতিদিন অসংখ্য প্রাণী অসহায়ভাবে ঘুরে বেড়ায়—একটু মায়া, একটু আশ্রয়ের আশায়। অথচ আমরা প্রায়ই ভুলে যাই, যাকে আমরা পোষা প্রাণী বলে ভাবি, তার পুরো জীবনটাই জুড়ে থাকে সেই মানুষের সঙ্গে, যে তাকে আশ্রয় দিয়েছে। মানুষের জীবনে পোষা প্রাণী হয়তো একটি ছোট্ট অংশ, কিন্তু সেই প্রাণীর কাছে মানুষটিই তার পুরো পৃথিবী। এই ভাবনাটা থেকেই ‘লাভ সিটার’-এর গল্প বলতে চেয়েছি। আবির, হৃদি এবং একটি ছোট বিড়াল হিপনোসিস—এই তিনটি চরিত্রের মধ্য দিয়ে আমরা সেই মায়া, দায়িত্ব এবং অসম্পূর্ণ ভালোবাসার গল্পটিই খুঁজে দেখার চেষ্টা করেছি। এটি শুধু একটি সম্পর্কের গল্প নয়, বরং সহমর্মিতার একটি ছোট্ট স্মরণ।” পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, “এই গল্পটি আমার কাছে খুব ব্যক্তিগত। বড় শহরে মানুষে ভরা জীবনের মাঝেও এক ধরনের নিঃসঙ্গতা থাকে—যা অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না। ‘লাভ সিটার’ সেই নিঃসঙ্গতার ভেতরে জন্ম নেওয়া এক অদ্ভুত সম্পর্কের গল্প। আমরা দেখতে চেয়েছি, ভালোবাসা সবসময় বড় কোনো নাটকীয় ঘটনা নয়; অনেক সময় তা খুব নীরব, খুব সাধারণ, কিন্তু গভীরভাবে মানবিক। এই চলচ্চিত্রে বাস্তবতার মাঝেও আমরা একটি ছোট্ট ম্যাজিকের স্পর্শ রেখেছি—কারণ কখনো কখনো মানুষ এতটাই একা হয়ে যায় যে সে তার সবচেয়ে কাছের প্রাণীর সঙ্গেই নিজের কথা বলতে শুরু করে।” এই প্রসঙ্গে বঙ্গের চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “‘লাভ সিটার’-এর লগ লাইনটি অত্যন্ত সহজ, অনন্য এবং আবেগঘন। একটি বিড়ালের মাধ্যমে দু’টি নিঃসঙ্গ মানুষের এক হওয়ার এই গল্পটি আমাদের আশাবাদী করে তুলেছে। প্রাণীদের প্রতি ভালোবাসার এই চিত্রায়ন দর্শকদের হৃদয়ে এক গভীর সত্যকে নাড়া দেবে: যে সকল জীবের প্রতি মায়া ও একতা বজায় রাখাই আমাদের পৃথিবীকে সুন্দর করে তোলে।’ এএম সিনেমা (AM Cinema)-র ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটির মূল গল্প শাহজাদা মামুনের। নির্মাতাদের অনবদ্য চিত্রনাট্য ও পরিচালনার স্পর্শে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। এছাড়া কন্টেন্টটির সার্বিক সহযোগিতায় পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ‘পোলার আইসক্রিম’ এবং বিউটি পার্টনার হিসেবে আছে ‘ইহরাম’। এই উপলক্ষে গতকাল রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে এক বিশেষ প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয় । যেখানে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ, প্রধান অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান-সহ সংবাদ মাধ্যমের প্রতিনিধি, সাংবাদিক এবং চলচ্চিত্রটির অন্যান্য কলাকুশলীরা । বিশেষ এই প্রিমিয়ার শো-তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইসক্রিম লিমিটেড-এর (পোলার) সিওও শাহ মাসুদ ইমাম এবং হেড অফ মার্কেটিং আবদুল্লাহ আল মামুন।  এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ-এর মার্কেটিং, সেলস ও প্ল্যানিং বিভাগের সিনিয়র ডিরেক্টর প্রফেসর কামরুন নাহার পলিন। পোলার আইসক্রিম এবং হামদর্দ বাংলাদেশ (ওয়াকফ)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রিমিয়ার অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে আগত অতিথিরা বড় পর্দায় আবির-হৃদি আর হিপনোসিসের মায়াবী রসায়ন দেখে মুগ্ধতা প্রকাশ করেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow