একাদশের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজে অনলাইন বহির্ভূতভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্নের জন্য ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ) পূরণের নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ কার্যক্রম সোমবার (৩০ মার্চ) থেকে শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত চলবে। বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে শিক্ষার্থীদের ছবি সংযুক্ত করে eSIF পূরণ করতে হবে। এতে আরও বলা হয়েছে, রেজিস্ট্রেশন সম্পন্ন করতে কলেজ কর্তৃপক্ষকে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ‘ওইএমএস’ বাটনে ক্লিক করতে হবে। এরপর কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘Student List (HSC 2025-26)’ মেন্যুতে গিয়ে ‘Create Student’ অপশনের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে। অন্যথায় কোনো জটিলতা দেখা দিলে তার দায়ভার সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকেই বহন করতে হবে। এএএইচ/এএমএ

একাদশের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজে অনলাইন বহির্ভূতভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্নের জন্য ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম (ইএসআইএফ) পূরণের নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ কার্যক্রম সোমবার (৩০ মার্চ) থেকে শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত চলবে।

বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে শিক্ষার্থীদের ছবি সংযুক্ত করে eSIF পূরণ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, রেজিস্ট্রেশন সম্পন্ন করতে কলেজ কর্তৃপক্ষকে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ‘ওইএমএস’ বাটনে ক্লিক করতে হবে। এরপর কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘Student List (HSC 2025-26)’ মেন্যুতে গিয়ে ‘Create Student’ অপশনের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে। অন্যথায় কোনো জটিলতা দেখা দিলে তার দায়ভার সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকেই বহন করতে হবে।

এএএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow