একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-২০২৬ এর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। এ বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট ১০ জনকে এই সম্মান দেওয়া হবে। তালিকায় রয়েছেন কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টা প্রেসসচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন:ববিতা, অধ্যাপক আবদুস সাত্তার, আইয়ুব বাচ্চু, মেরিনা তাবাশ্যুম, ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, তেজশ হালদার যশ, অর্থী আহমেদ এবং ব্যান্ড মিউজিক গ্রুপ ওয়ারফেজ।
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-২০২৬ এর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। এ বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট ১০ জনকে এই সম্মান দেওয়া হবে। তালিকায় রয়েছেন কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টা প্রেসসচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন:
ববিতা, অধ্যাপক আবদুস সাত্তার, আইয়ুব বাচ্চু, মেরিনা তাবাশ্যুম, ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, তেজশ হালদার যশ, অর্থী আহমেদ এবং ব্যান্ড মিউজিক গ্রুপ ওয়ারফেজ।
What's Your Reaction?