এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, চালক ও হেলপার নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মালবাহী পিকআপের চালক ও তার সহযোগী (হেলপার) নিহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—যশোর জেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা পিকআপ চালক সুজন (৩৭) এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা হেলপার ইছারুল (২৫)। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, যশোর থেকে সবজি ও কাঁচামাল বোঝাই করে পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সামনে থাকা একটি অজ্ঞাত যানবাহনের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক সুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হেলপার ইছারুলকে উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ২টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হ

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, চালক ও হেলপার নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মালবাহী পিকআপের চালক ও তার সহযোগী (হেলপার) নিহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোর জেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা পিকআপ চালক সুজন (৩৭) এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা হেলপার ইছারুল (২৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, যশোর থেকে সবজি ও কাঁচামাল বোঝাই করে পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সামনে থাকা একটি অজ্ঞাত যানবাহনের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক সুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হেলপার ইছারুলকে উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ২টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ঘাতক অজ্ঞাত যানটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ দুটি বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow