এক জায়গায় সব সেবা দিতে চট্টগ্রাম বন্দরে ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধন

এক ছাদের নিচে বন্দর অপারেশন সংক্রান্ত সব সেবা দিতে চট্টগ্রাম বন্দরে উদ্বোধন করা হয়েছে ওয়ান স্টপ সার্ভিস ভবন। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে ৮০ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে বন্দর ভবনের বিপরীতে ৪নং গেটের মুখে নির্মিত ভবনটির উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। এসময় বন্দর সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার, সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. সামীমুজ্জামান, বন্দর পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক, বন্দর সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও পড়ুন কর্ণফুলী নদীতে নোঙর করা ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই নাবিক মারা গেছেন উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, আগে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বন্দরের অভ্যন্তরে থাকায় প্রতিদিন হাজারও মানুষের প্রবেশ ও বের হওয়ার কারণে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় নানান সমস্যা তৈরি হতো। নতুন ভবন চালুর মাধ্যমে সেই সমস্যা দূর হবে। তিনি বলেন, ভবনটি নির্মাণে প্রায়

এক জায়গায় সব সেবা দিতে চট্টগ্রাম বন্দরে ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধন

এক ছাদের নিচে বন্দর অপারেশন সংক্রান্ত সব সেবা দিতে চট্টগ্রাম বন্দরে উদ্বোধন করা হয়েছে ওয়ান স্টপ সার্ভিস ভবন। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে ৮০ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে বন্দর ভবনের বিপরীতে ৪নং গেটের মুখে নির্মিত ভবনটির উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

এসময় বন্দর সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, সদস্য (অর্থ) মো. মাহবুব আলম তালুকদার, সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. সামীমুজ্জামান, বন্দর পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক, বন্দর সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিনসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, আগে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বন্দরের অভ্যন্তরে থাকায় প্রতিদিন হাজারও মানুষের প্রবেশ ও বের হওয়ার কারণে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় নানান সমস্যা তৈরি হতো। নতুন ভবন চালুর মাধ্যমে সেই সমস্যা দূর হবে।

তিনি বলেন, ভবনটি নির্মাণে প্রায় ৮০ কোটি টাকা ব্যয় হয়েছে। এখান থেকে মাসে প্রায় ৫ কোটি টাকা আয় হবে এবং এক বছরের মধ্যেই ভবনের নির্মাণব্যয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

এস এম মনিরুজ্জামান আরও বলেন, ভবনটির নিরাপত্তা আন্তর্জাতিক জাহাজ ও বন্দর নিরাপত্তা বিধিমালা (আইএসপিএস কোড) অনুসরণ করে নিশ্চিত করা হয়েছে। এটি বন্দর পরিচালনায় একটি যুগান্তকারী পদক্ষেপ।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ সালে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। ভবনের নিচতলায় রিসেপশন, প্রথম তলায় টোকেন বিতরণ ব্যবস্থা এবং প্রতিটি তলায় ব্যাংকের বুথ রাখা হয়েছে। তিনটি তলায় বিভিন্ন সেবা দেওয়া হবে। পঞ্চম ও ষষ্ঠ তলা ভাড়া দেওয়া হয়েছে এবং বাকি তিন তলা বন্দরের নিজস্ব কার্যক্রমে ব্যবহৃত হবে।

এমডিআইএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow