এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনে ধাক্কা, আহত ১৫

কিশোরগঞ্জের ভৈরবে দিগন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একাধিক বাস, সিএনজি, অটোরিকশা ও মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আহত হয়েছেন ১৫ জন যাত্রী। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও অন্যান্য প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, অটোরিকশার যাত্রী উপজেলার মধ্যচর গ্রামের বাসিন্দা রেজিয়া বেগম (৬০), মধ্যচর রামশংকর এলাকার দীনেশ চন্দ্র দাস (৪৮), তার স্ত্রী ঝর্ণা রানী (৪০), দিগন্ত বাস যাত্রী হবিগঞ্জের আরজুদা খাতুন (৬০), একই এলাকার তাউস মিয়া (৪৫)। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টায় দিকে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দিগন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় ট্রাফিক জ্যামে আটকিয়ে থাকা একাধিক যানবাহনের পেছনের দিক থেকে ধাক্কায় যাত্রীবাহী ঢাকাগামী সোহাগ বাস, সিএনজি, অটোরিকশা, মাইক্রোবাসে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আ

এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনে ধাক্কা, আহত ১৫

কিশোরগঞ্জের ভৈরবে দিগন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একাধিক বাস, সিএনজি, অটোরিকশা ও মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আহত হয়েছেন ১৫ জন যাত্রী। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও অন্যান্য প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, অটোরিকশার যাত্রী উপজেলার মধ্যচর গ্রামের বাসিন্দা রেজিয়া বেগম (৬০), মধ্যচর রামশংকর এলাকার দীনেশ চন্দ্র দাস (৪৮), তার স্ত্রী ঝর্ণা রানী (৪০), দিগন্ত বাস যাত্রী হবিগঞ্জের আরজুদা খাতুন (৬০), একই এলাকার তাউস মিয়া (৪৫)।

এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনে ধাক্কা, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টায় দিকে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দিগন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় ট্রাফিক জ্যামে আটকিয়ে থাকা একাধিক যানবাহনের পেছনের দিক থেকে ধাক্কায় যাত্রীবাহী ঢাকাগামী সোহাগ বাস, সিএনজি, অটোরিকশা, মাইক্রোবাসে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.শারমিন জানান, ভৈরবে দুর্ঘটনায় আহত ১০ জনের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। এখনো রোগীরা চিকিৎসা নিতে আসছেন।

রাজীবুল হাসান/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow