এক সপ্তাহে দেশের নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার

গত এক সপ্তাহে দেশের বিভিন্ন এলাকার নদ-নদী থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌ পুলিশ। এ ঘটনায় ৩টি হত্যা ও ১১টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) নৌ পুলিশের সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ থেকে ২১ মে পর্যন্ত নদীপথে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মোট ৯৬টি মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩টি হত্যা, ১১টি অপমৃত্যু, ৬৩টি মৎস্য আইন, বেপরোয়া গতি আইনে ১৩টি, বালুমহাল আইনে ১টি, মাদক আইনে ১টি, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ। অভিযান চলাকালে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা করা হয়েছে এবং ২টি ড্রেজার জব্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এক সপ্তাহে দেশের নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার

গত এক সপ্তাহে দেশের বিভিন্ন এলাকার নদ-নদী থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌ পুলিশ। এ ঘটনায় ৩টি হত্যা ও ১১টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) নৌ পুলিশের সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ থেকে ২১ মে পর্যন্ত নদীপথে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মোট ৯৬টি মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩টি হত্যা, ১১টি অপমৃত্যু, ৬৩টি মৎস্য আইন, বেপরোয়া গতি আইনে ১৩টি, বালুমহাল আইনে ১টি, মাদক আইনে ১টি, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা।

এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

অভিযান চলাকালে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা করা হয়েছে এবং ২টি ড্রেজার জব্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow