এনআরবি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কিমিয়া সাদাত
এনআরবি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হিসেবে যোগদান করেছেন কিমিয়া সাদাত। সাদাত একজন বিশিষ্ট ব্যাংকিং নেতা, যার কর্পোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, অফশোর ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান ব্যবসা, ট্রেড সার্ভিসেস, সাপ্লাই চেইন ফাইন্যান্স, ক্যাশ ম্যানেজমেন্ট, এজেন্ট ব্যাংকিং, রিকভারি ও পুনর্গঠন, লিজ ফাইন্যান্স এবং ইসলামিক ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে ২৩ বছরেরও বেশি বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। এনআরবি ব্যাংক পিএলসি-তে যোগদানের পূর্বে, তিনি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি করপোরেট ও পরিচালনগত সুশাসন প্রতিষ্ঠা, ডিজিটালাইজেসন, ব্যাংকটির অন্যতম সর্বনিম্ন খেলাপি ঋণের (এনপিএল) অনুপাত বজায় রাখা এবং শক্তিশালী ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সফলভাবে নেতৃত্ব প্রদান করেন। এর আগে, মেঘনা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি ব্যাংকটির সামগ্রিক ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং ডিজিটালাইজড ব্যাংকিং ব্যবস্থা রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধান ব্যবসায়িক কার্যক্রম প
এনআরবি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হিসেবে যোগদান করেছেন কিমিয়া সাদাত। সাদাত একজন বিশিষ্ট ব্যাংকিং নেতা, যার কর্পোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, অফশোর ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান ব্যবসা, ট্রেড সার্ভিসেস, সাপ্লাই চেইন ফাইন্যান্স, ক্যাশ ম্যানেজমেন্ট, এজেন্ট ব্যাংকিং, রিকভারি ও পুনর্গঠন, লিজ ফাইন্যান্স এবং ইসলামিক ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে ২৩ বছরেরও বেশি বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে।
এনআরবি ব্যাংক পিএলসি-তে যোগদানের পূর্বে, তিনি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি করপোরেট ও পরিচালনগত সুশাসন প্রতিষ্ঠা, ডিজিটালাইজেসন, ব্যাংকটির অন্যতম সর্বনিম্ন খেলাপি ঋণের (এনপিএল) অনুপাত বজায় রাখা এবং শক্তিশালী ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সফলভাবে নেতৃত্ব প্রদান করেন।
এর আগে, মেঘনা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি ব্যাংকটির সামগ্রিক ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং ডিজিটালাইজড ব্যাংকিং ব্যবস্থা রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পাশাপাশি, তিনি ব্যবসায়িক উন্নয়ন, ইসলামী ব্যাংকিং, ব্র্যান্ড ও বিপণন ব্যবস্থা উন্নয়নে নেতৃত্ব প্রদান করেছেন, যা ব্যাংকটির প্রবৃদ্ধি ও শক্ত অবস্থান তৈরিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
বর্ণাঢ্য কর্মজীবনে সাদাত এইচএসবিসি বাংলাদেশ, দি সিটি ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মেঘনা ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এ ঊর্ধ্বতন নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি বাংলাদেশের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত দুটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং উচ্চ-প্রবৃদ্ধির নতুন প্রজন্মের ব্যাংক থেকে অর্জিত অভিজ্ঞতার এক বিরল সমন্বয় নিয়ে এসেছেন।
প্রাতিষ্ঠানিক কর্মজীবনের পাশাপাশি, জনাব সাদাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের একজন খণ্ডকালীন শিক্ষক, যেখানে তিনি পরবর্তী প্রজন্মের ফিন্যান্স ও ব্যাংকিং পেশাজীবী তৈরিতে অবদান রাখছেন।
What's Your Reaction?