এবার কি ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে? কী বলছে সমীকরণ

ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের কোটি সমর্থকের হৃদয়জুড়ে দুটি নাম-ব্রাজিল আর আর্জেন্টিনা। বিশ্বমঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি লড়াই দেখার স্বপ্ন অনেক সমর্থকেরই। ২০২৬ বিশ্বকাপে সেই বহুল আকাঙ্ক্ষিত মহারণ কি সম্ভব? বর্তমান সমীকরণ বলছে, সম্ভাবনা আছে, তবে তা নকআউট পর্বের অনেকটা গভীরে গিয়েই। বর্তমান গ্রুপ অবস্থান অনুযায়ী ব্রাজিল ‘সি’ গ্রুপের শীর্ষে এবং আর্জেন্টিনা ‘জে’ গ্রুপের শীর্ষে রয়েছে। দুই দলই যদি নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করে, তাহলে তারা নকআউটের ভিন্ন অংশে অবস্থান করবে। ফলে রাউন্ড অব ৩২ কিংবা রাউন্ড অব ১৬-এ তাদের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই। সম্ভাব্য পথ অনুযায়ী গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিল রাউন্ড অব ৩২-এ ‘এফ’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হতে পারে। অন্যদিকে আর্জেন্টিনা খেলবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। নকআউট সূচির বিন্যাস অনুযায়ী দুই দলের পথ আলাদা দিকে গেছে। তবে নাটকীয়তা তৈরি হতে পারে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের পথে। যদি দুই দলই নিজেদের নকআউট ম্যাচ জিতে এগিয়ে যেতে থাকে, তাহলে একই অর্ধে পড়ার পরিস্থিতি তৈরি হলে সেমিফাইনালে দেখা হতে পারে। অন্যথ

এবার কি ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে? কী বলছে সমীকরণ

ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের কোটি সমর্থকের হৃদয়জুড়ে দুটি নাম-ব্রাজিল আর আর্জেন্টিনা। বিশ্বমঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি লড়াই দেখার স্বপ্ন অনেক সমর্থকেরই। ২০২৬ বিশ্বকাপে সেই বহুল আকাঙ্ক্ষিত মহারণ কি সম্ভব? বর্তমান সমীকরণ বলছে, সম্ভাবনা আছে, তবে তা নকআউট পর্বের অনেকটা গভীরে গিয়েই।

বর্তমান গ্রুপ অবস্থান অনুযায়ী ব্রাজিল ‘সি’ গ্রুপের শীর্ষে এবং আর্জেন্টিনা ‘জে’ গ্রুপের শীর্ষে রয়েছে। দুই দলই যদি নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ করে, তাহলে তারা নকআউটের ভিন্ন অংশে অবস্থান করবে। ফলে রাউন্ড অব ৩২ কিংবা রাউন্ড অব ১৬-এ তাদের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই।

সম্ভাব্য পথ অনুযায়ী গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিল রাউন্ড অব ৩২-এ ‘এফ’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হতে পারে। অন্যদিকে আর্জেন্টিনা খেলবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। নকআউট সূচির বিন্যাস অনুযায়ী দুই দলের পথ আলাদা দিকে গেছে।

তবে নাটকীয়তা তৈরি হতে পারে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের পথে। যদি দুই দলই নিজেদের নকআউট ম্যাচ জিতে এগিয়ে যেতে থাকে, তাহলে একই অর্ধে পড়ার পরিস্থিতি তৈরি হলে সেমিফাইনালে দেখা হতে পারে। অন্যথায় তারা ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতেও বাধ্য হতে পারে।

সমর্থকদের জন্য সবচেয়ে রোমাঞ্চকর সম্ভাবনা অবশ্য ফাইনাল। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল ও আর্জেন্টিনা কখনও ফাইনালে একে অপরের মুখোমুখি হয়নি। তাই ২০২৬ বিশ্বকাপের ফাইনালে দুই লাতিন পরাশক্তির লড়াই ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে উঠতে পারে।

এখনও গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি। ফলে অবস্থান, প্রতিপক্ষ এবং নকআউটের পথ বদলে যেতে পারে। তবে বর্তমান হিসাব বলছে, ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখতে হলে সমর্থকদের অপেক্ষা করতে হবে অন্তত টুর্নামেন্টের শেষ দিক পর্যন্ত।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow