এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। এবার তাকে দেখা গেল আইকনিক ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমস বন্ড বা ০০৭-এর অবতারে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পুরোনো ছবি শেয়ার করে তিনি নিজেকে ‘ট্রাম্প ০০৭’ হিসেবে উপস্থাপন করেছেন। ট্রাম্পের এই উদ্যোগের সঙ্গে যোগ দিয়েছে হোয়াইট হাউসও। তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি চমৎকার ইলাস্ট্রেশন পোস্ট করা হয়েছে, যেখানে ট্রাম্পকে দেখা যাচ্ছে টাক্সিডো পরা অবস্থায়, হাতে একটি সাইলেন্সার লাগানো পিস্তল। এই ছবির নিচে সোনালী অক্ষরে লেখা রয়েছে তার বিখ্যাত স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’। বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্টসহ বেশ কয়েকটি মাধ্যমে খবরটি এসেছে। তাতে বলা হয়েছে, বিখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে নিজের তুলনা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ট্রাম্পের। এর আগে তিনি নিজেকে এলভিস প্রিসলি, স্যার উইনস্টন চার্চিল, মাদার তেরেসা এবং এমনকি যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেছেন  বন্ড ইমেজের পাশাপাশি ট্রাম্প নিজেকে প্রচার করছেন অন্যভাবেও। একটি জনসভার ছবি শেয়ার করে তিনি নিজেকে ঘোষণা করেছেন ‘দ্য গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ বা ‘সেরা আকর

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প
সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। এবার তাকে দেখা গেল আইকনিক ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমস বন্ড বা ০০৭-এর অবতারে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পুরোনো ছবি শেয়ার করে তিনি নিজেকে ‘ট্রাম্প ০০৭’ হিসেবে উপস্থাপন করেছেন। ট্রাম্পের এই উদ্যোগের সঙ্গে যোগ দিয়েছে হোয়াইট হাউসও। তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি চমৎকার ইলাস্ট্রেশন পোস্ট করা হয়েছে, যেখানে ট্রাম্পকে দেখা যাচ্ছে টাক্সিডো পরা অবস্থায়, হাতে একটি সাইলেন্সার লাগানো পিস্তল। এই ছবির নিচে সোনালী অক্ষরে লেখা রয়েছে তার বিখ্যাত স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’। বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্টসহ বেশ কয়েকটি মাধ্যমে খবরটি এসেছে। তাতে বলা হয়েছে, বিখ্যাত ব্যক্তিত্বদের সঙ্গে নিজের তুলনা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ট্রাম্পের। এর আগে তিনি নিজেকে এলভিস প্রিসলি, স্যার উইনস্টন চার্চিল, মাদার তেরেসা এবং এমনকি যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেছেন  বন্ড ইমেজের পাশাপাশি ট্রাম্প নিজেকে প্রচার করছেন অন্যভাবেও। একটি জনসভার ছবি শেয়ার করে তিনি নিজেকে ঘোষণা করেছেন ‘দ্য গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ বা ‘সেরা আকর্ষণ’ হিসেবে। মজার বিষয় হলো, যখন আমাজন এমজিএম স্টুডিও ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে নতুন জেমস বন্ড খুঁজছে, ঠিক তখনই ট্রাম্পের এই বন্ড সাজার শখ রাজনৈতিক মহলে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। রাজনৈতিক প্রচারণা আর পপ কালচারের এই মিশ্রণ ট্রাম্পের ব্যক্তিগত ব্র্যান্ডিংকে এক নতুন মাত্রা দিচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow