এবার ঢাবির সূর্যসেন হলে ২ সমকামী থাকার অভিযোগ
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে উর্দু বিভাগের ২০২২-২৩ সেশনের মাইনুর রেজা নামের এক শিক্ষার্থী শিক্ষার্থীদের হাতে আটক হন। ব্যানবেইসের সমকামী অফিস সহকারী শফিকুলকে তিনি তার রুমে ডেকে নিলে ভুলবশত অন্য রুমে চলে যাওয়াই ওই বহিরাগত ধরা পড়েন। পরে তিনি মাহিনূর রেজার রুমে এসেছিলেন বলে জানান। পরবর্তীতে হলের সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত দুইজনকে হল অফিসে নিয়ে যায়। সেখানে তাদের ২ জনের কাছে স্বীকারোক্তি নেওয়া হয়। লিখিত মুচলেকা নেওয়ার পর অভিযুক্ত দুইজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। তবে অভিযুক্ত মাহিনুর রেজা মুচলেকায় হলের আরও দুই শিক্ষার্থী সমকামিতায় জড়িত আছে বলে জানান। সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। সমকামিতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশের ব্যাপারে ভিপি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে, এগুলো জানাতে হবে সবাইকে। স্যার বললেন, এগুলো কনফিডেন্সিয়াল ইনফরমেশন। যাচাই-বাছাই করে তারপর জানাবে।’ হলের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, ‘হল প্রশাসন হলের সেই ২ সমকামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে উর্দু বিভাগের ২০২২-২৩ সেশনের মাইনুর রেজা নামের এক শিক্ষার্থী শিক্ষার্থীদের হাতে আটক হন। ব্যানবেইসের সমকামী অফিস সহকারী শফিকুলকে তিনি তার রুমে ডেকে নিলে ভুলবশত অন্য রুমে চলে যাওয়াই ওই বহিরাগত ধরা পড়েন। পরে তিনি মাহিনূর রেজার রুমে এসেছিলেন বলে জানান।
পরবর্তীতে হলের সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত দুইজনকে হল অফিসে নিয়ে যায়। সেখানে তাদের ২ জনের কাছে স্বীকারোক্তি নেওয়া হয়।
লিখিত মুচলেকা নেওয়ার পর অভিযুক্ত দুইজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। তবে অভিযুক্ত মাহিনুর রেজা মুচলেকায় হলের আরও দুই শিক্ষার্থী সমকামিতায় জড়িত আছে বলে জানান।
সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
সমকামিতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশের ব্যাপারে ভিপি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে, এগুলো জানাতে হবে সবাইকে। স্যার বললেন, এগুলো কনফিডেন্সিয়াল ইনফরমেশন। যাচাই-বাছাই করে তারপর জানাবে।’
হলের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, ‘হল প্রশাসন হলের সেই ২ সমকামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এ নিয়ে হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্য ক্ষোভ বিরাজ করছে।’
হল প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সমকামীদের নাম-পরিচয় প্রকাশ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অন্যথায়, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এর যথাযথ ব্যবস্থা আমরা নিশ্চিত করবেন বলে জানান।
এ বিষয়ে হল সংসদের অবস্থান জানতে চাইলে ভিপি বলেন, ‘হল সংসদ ইতোমধ্যে তার নিজের অবস্থান জানিয়ে প্রোভোস্টকে জানিয়েছে যে, এটা জানাতে হবে। স্যার জানিয়েছেন, তিনি একটু সময় নেবেন। একটি তদন্ত কমিটিও গঠন করতে পারে। তারপর জানানো হবে।’
এ বিষয়ে হলের প্রোভোস্ট অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাৎক্ষণিক তার সাড়া পাওয়া যায়নি।
এদিকে, ঢাবির ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে দুই বহিরাগতকে ‘আপত্তিকর’ অবস্থায় আটকের একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি ইসলামী ছাত্রশিবির সমর্থিত হল সংসদের সহসাধারণ সম্পাদক এজিএস ইব্রাহিম খলিলের কক্ষ থেকে গত ২৭ জুলাই বিকেল ৩টার দিকে ধারণ করা হয় বলে জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবি পরিহিত দাঁড়িওয়ালা দুই যুবককে ভিডিও ধারণকারী আরাফাত ইউসুফ রুমেলের কাছে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দিতে দেখা যায়। তবে ভিডিওতে হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলকে দেখা যায়নি।
What's Your Reaction?