এবার ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযানে গিয়ে অবরুদ্ধ পুলিশ

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবককে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয়রা। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।  বৃহস্পতিবার (২১ মে) বিকেলে নগরের বাকলিয়া থানা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। জানা গেছে, ঘটনাটি নিয়ে পুলিশ ও সাধারণ লোকজনদের মধ্যে ধাওয়া পাল্টা চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকেও অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। এদিকে এ ঘটনায় ২ জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এবার ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযানে গিয়ে অবরুদ্ধ পুলিশ

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবককে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয়রা। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে নগরের বাকলিয়া থানা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

জানা গেছে, ঘটনাটি নিয়ে পুলিশ ও সাধারণ লোকজনদের মধ্যে ধাওয়া পাল্টা চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকেও অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা।

এদিকে এ ঘটনায় ২ জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow