এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা পর্বতারোহী নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। তিনি পূবালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত। ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে আয়োজিত ‘শিখর জয়ী'র সম্মানে’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ে কর্মরত উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আহমেদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান এবং মোহাম্মদ আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল শাখার প্রধান সুলতানা সরিফুন নাহারসহ ব্যাংকের নির্বাহী ও নারী কর্মকর্তারা। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তার হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে নুরুননাহার নিম্নির অভিযাত্রা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।  চলতি বছরের ২৭ মে নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে নুরুননাহার নিম্নি মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেন। দীর্ঘ ১৪ বছর পর একজন বা

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা
পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা পর্বতারোহী নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। তিনি পূবালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত। ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে আয়োজিত ‘শিখর জয়ী'র সম্মানে’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ে কর্মরত উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আহমেদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান এবং মোহাম্মদ আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল শাখার প্রধান সুলতানা সরিফুন নাহারসহ ব্যাংকের নির্বাহী ও নারী কর্মকর্তারা। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তার হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে নুরুননাহার নিম্নির অভিযাত্রা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।  চলতি বছরের ২৭ মে নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে নুরুননাহার নিম্নি মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেন। দীর্ঘ ১৪ বছর পর একজন বাংলাদেশি নারী হিসেবে তিনি এভারেস্ট জয় করে দেশের জন্য নতুন গৌরব বয়ে আনেন। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘পূবালী ব্যাংক সবসময় তার মানবসম্পদকে প্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করে এবং কর্মীদের পেশাগত সাফল্যের পাশাপাশি তাদের ব্যক্তিগত স্বপ্ন ও সম্ভাবনার বিকাশেও সমানভাবে সহায়ক ভূমিকা পালন করে।’ নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নুরুননাহার নিম্নি তার অভিযাত্রায় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য পূবালী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে নুরুননাহার নিম্নির এই ঐতিহাসিক অর্জনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়। উল্লেখ্য, নুরুননাহার নিম্নি নেপালের হিমলুং হিমাল পর্বতশৃঙ্গ অভিযান এবং এভারেস্ট অভিযানে পৃষ্ঠপোষক ছিল পূবালী ব্যাংক।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow