এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রমে অংশগ্রহণের জন্য ডাটা এন্ট্রি ও তথ্য যাচাইয়ের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানরা আগামী ২৫ জুন পর্যন্ত অনলাইনে তথ্য ইনপুট, যাচাই এবং চূড়ান্ত অনুমোদনের কাজ সম্পন্ন করতে পারবেন। রোববার (২১ জুন) মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রম পরিচালনার জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় একটি সফটওয়্যারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চালু রয়েছে। তবে সফটওয়্যারের কারিগরি সীমাবদ্ধতার কারণে সার্ভার হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রি কার্যক্রম ব্যাহত হয়। পরে কারিগরি ত্রুটি সমাধান হওয়ায় যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তথ্য ইনপুট করতে পারেনি, তাদের জন্য অতিরিক্ত সময় দেওয়ার সিদ্

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রমে অংশগ্রহণের জন্য ডাটা এন্ট্রি ও তথ্য যাচাইয়ের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানরা আগামী ২৫ জুন পর্যন্ত অনলাইনে তথ্য ইনপুট, যাচাই এবং চূড়ান্ত অনুমোদনের কাজ সম্পন্ন করতে পারবেন। রোববার (২১ জুন) মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রম পরিচালনার জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় একটি সফটওয়্যারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চালু রয়েছে। তবে সফটওয়্যারের কারিগরি সীমাবদ্ধতার কারণে সার্ভার হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রি কার্যক্রম ব্যাহত হয়। পরে কারিগরি ত্রুটি সমাধান হওয়ায় যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তথ্য ইনপুট করতে পারেনি, তাদের জন্য অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেয় মাউশি। সংশোধিত সময়সূচি অনুযায়ী, স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন ২০২৬। এরপর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আগামী ৫ জুলাই পর্যন্ত যাচাই কার্যক্রম পরিচালনা করতে পারবেন। জেলা শিক্ষা কর্মকর্তাদের চূড়ান্ত অনুমোদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই পর্যন্ত। কলেজ পর্যায়েও প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, যাচাই ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন। এরপর আঞ্চলিক উপপরিচালক (কলেজ) পর্যায়ে যাচাই কার্যক্রম ৫ জুলাই পর্যন্ত চলবে। আর আঞ্চলিক পরিচালকদের চূড়ান্ত অনুমোদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই পর্যন্ত। সংশ্লিষ্টদের মতে, সময়সীমা বৃদ্ধির ফলে প্রযুক্তিগত সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা দিতে না পারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বদলি কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। এর ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি প্রক্রিয়া আরও সুশৃঙ্খল, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক হবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow