এমপির সামনেই কাঠের সেতু ভেঙে নদীতে অনুসারীরা

নীলফামারীর ডিমলায় ঝুঁকিপূর্ণ কাঠের সেতুর পরিদর্শনে গিয়ে দুর্ঘটনা শিকার হয়েছেন স্থানীয় সংসদ সদস্য (নীলফামারী-১) অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এ সময় স্থানীয় জামায়াত নেতাদের নিয়ে পারাপারের সময় সেতুটির একাংশ ভেঙে অনুসারীরা নদীতে পড়ে যান।  বুধবার (১২ আগস্ট) সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাটাবাড়ি এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের সেতু পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বন্যার স্রোতে সেতুটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুটির বর্তমান অবস্থা দেখতে বুধবার সেখানে যান সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। পরিদর্শনের একপর্যায়ে এমপিসহ স্থানীয় জামায়াত নেতারা সেতুর ওপর ওঠেন। সবাই সেতুর ওপর অবস্থান করার সময় সেতুটির একাংশ ভেঙে পড়ে। এতে এমপি ছাড়া সবাই সেতুর নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী মাওলানা রোকনুজ্জামান বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন

এমপির সামনেই কাঠের সেতু ভেঙে নদীতে অনুসারীরা

নীলফামারীর ডিমলায় ঝুঁকিপূর্ণ কাঠের সেতুর পরিদর্শনে গিয়ে দুর্ঘটনা শিকার হয়েছেন স্থানীয় সংসদ সদস্য (নীলফামারী-১) অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এ সময় স্থানীয় জামায়াত নেতাদের নিয়ে পারাপারের সময় সেতুটির একাংশ ভেঙে অনুসারীরা নদীতে পড়ে যান। 

বুধবার (১২ আগস্ট) সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাটাবাড়ি এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের সেতু পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বন্যার স্রোতে সেতুটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুটির বর্তমান অবস্থা দেখতে বুধবার সেখানে যান সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। পরিদর্শনের একপর্যায়ে এমপিসহ স্থানীয় জামায়াত নেতারা সেতুর ওপর ওঠেন। সবাই সেতুর ওপর অবস্থান করার সময় সেতুটির একাংশ ভেঙে পড়ে। এতে এমপি ছাড়া সবাই সেতুর নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী মাওলানা রোকনুজ্জামান বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বন্যার পানির স্রোতে এর অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। এমপিসহ নেতারা সেতুটি দেখতে আসার পর হঠাৎ একাংশ ভেঙে পড়ে। এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা প্রয়োজন।

আরেক স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, সেতুটি দিয়ে প্রতিদিন এলাকার মানুষ চলাচল করেন। বিকল্প ব্যবস্থা না থাকায় মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এই সেতু ব্যবহার করছেন। আজকের ঘটনা পর সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান বলেন, সেতুটির অবস্থা দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। স্থানীয় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা দরকার। আজ (বুধবার) পরিদর্শনের সময় হঠাৎ সেতুর একটি অংশ ভেঙে পড়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। 

নায়েবে আমীর মাওলানা কাজী হাবিবুর রহমান বলেন, এটি এলাকার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ একটি সেতু। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।

স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ কাঠের সেতুটির পরিবর্তে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে মানুষের দুর্ভোগের শেষ হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকিও আর থাকবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow