এমপি আজহারুল ইসলামের ছেলে ডিবি হেফাজতে
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি হেফাজতে নেওয়া হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, আটক সজীবের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। আটক সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদে রয়েছেন। মো. আকাশ/এসআর/এমএস
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (২১ জুন) সন্ধ্যায় তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি হেফাজতে নেওয়া হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।
তিনি বলেন, আটক সজীবের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
আটক সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদে রয়েছেন।
মো. আকাশ/এসআর/এমএস
What's Your Reaction?