‘এমপি হয়েও ডিআইজির সাড়া পাইনি, সাধারণ মানুষের কী অবস্থা’

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ফোনকল ও মেসেজ দেওয়ার সাত দিন পরও কোনো প্রতিউত্তর না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা থেকে নির্বাচিত এক সংসদ সদস্য। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এ অভিযোগ করেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপির সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।  মোবাশ্বের আলম ভূঁইয়া লেখেন, জনপ্রতিনিধিদের গুরুত্ব না দেওয়ার একটি অঘোষিত প্রবণতা প্রশাসনের মধ্যে কাজ করছে। তিনি লেখেন, ফায়ার সার্ভিস সংক্রান্ত একটি বিষয়ে কথা বলতে তিনি ফায়ার সার্ভিসের পিডি ও যুগ্মসচিব সারোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমদিকে তিনি আসবেন বলে আশ্বাস দিলেও পরে আর সাড়া দেননি। একপর্যায়ে ওই কর্মকর্তা তাকে বলেন, ‘আপনার নির্বাচনী এলাকার আমার কিছু সিনিয়র অফিসার আছেন, তাদের কথাও তো মাঝে মাঝে শুনতে হয়।’ এ বক্তব্যে বিস্ময় প্রকাশ করে এমপি তাকে প্রশ্ন করেন, ‘তারা কি আপনার কাছে একজন এমপির থেকেও বড় হয়ে গেল?’ এমপি আরও বলেন, ‘আমি বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। আমার এলাকার ফায়ার সার্ভিসের বিষয়ে একজন কর্মকর্তা আওয়ামী লীগ

‘এমপি হয়েও ডিআইজির সাড়া পাইনি, সাধারণ মানুষের কী অবস্থা’

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ফোনকল ও মেসেজ দেওয়ার সাত দিন পরও কোনো প্রতিউত্তর না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা থেকে নির্বাচিত এক সংসদ সদস্য। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এক স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এ অভিযোগ করেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বিএনপির সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। 

মোবাশ্বের আলম ভূঁইয়া লেখেন, জনপ্রতিনিধিদের গুরুত্ব না দেওয়ার একটি অঘোষিত প্রবণতা প্রশাসনের মধ্যে কাজ করছে।

তিনি লেখেন, ফায়ার সার্ভিস সংক্রান্ত একটি বিষয়ে কথা বলতে তিনি ফায়ার সার্ভিসের পিডি ও যুগ্মসচিব সারোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমদিকে তিনি আসবেন বলে আশ্বাস দিলেও পরে আর সাড়া দেননি। একপর্যায়ে ওই কর্মকর্তা তাকে বলেন, ‘আপনার নির্বাচনী এলাকার আমার কিছু সিনিয়র অফিসার আছেন, তাদের কথাও তো মাঝে মাঝে শুনতে হয়।’

এ বক্তব্যে বিস্ময় প্রকাশ করে এমপি তাকে প্রশ্ন করেন, ‘তারা কি আপনার কাছে একজন এমপির থেকেও বড় হয়ে গেল?’

এমপি আরও বলেন, ‘আমি বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। আমার এলাকার ফায়ার সার্ভিসের বিষয়ে একজন কর্মকর্তা আওয়ামী লীগ আমলের দোসরদের কথা শুনবে— এ কেমন কথা? আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে। আমি তাদের কাছে দায়বদ্ধ। তাদের উন্নয়নে কারা বাধা দিচ্ছে, সেটিও আমি জনগণকে জানিয়েছি।’

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির প্রসঙ্গ টেনে মোবাশ্বের ভূঁইয়া বলেন, ঢাকায় দেখা হলে তিনি ডিআইজিকে নিজের নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সহযোগিতা চেয়েছিলেন। পরবর্তীতে তাকে একাধিকবার ফোন ও মেসেজ দেওয়া হলেও সাত দিনেও কোনো প্রতিউত্তর পাননি।

তিনি বলেন, তারপর তাকে কল দিয়েছি, মেসেজ দিয়েছি। সাত দিন পার হলেও তিনি প্রতিউত্তর করেননি। আমি ভাবছি, সাধারণ একজন মানুষ সহযোগিতা চাইলে কী হবে! তারপরও আমি মনে করি, তিনি হয়তো ব্যস্ত ছিলেন। ফ্রি থাকলে কোনো দিন হয়তো কল দেবেন।

সবশেষে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতার কথা তুলে ধরে মোবাশ্বের ভূঁইয়া বলেন, জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে নিজেকে অনেক ছোট হতে হয়। তথাপিও আপনাদের জন্য, এলাকার উন্নয়নের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারাই ভোট দিয়ে আমাকে মহান সংসদে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে ঋণী।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম চেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে কল দেওয়া হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow